Thursday, June 25, 2026

সাংবাদিকরা ফেস্টিভ বোনাস কীভাবে পাবেন, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন

Date:

Share post:

রাজ্য সরকারের অভিনব উদ্যোগ। সাংবাদিকদের জন্য উৎসব ভাতা বা ফেস্টিভ বোনাস। সোমবার রাজ্যের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বোনাসের কথা সরকারিভাবে জানানো হলো।

কারা পাবেন এই বোনাস? যারা অ্যাক্রিডিটেড সাংবাদিক, যারা নবান্ন বা বিধানসভা কভার করেন তাঁরা এই বোনাস পাবেন। বোনাস ২০০০টাকা। কীভাবে বোনাস পাওয়া যাবে, অর্থাৎ কীভাবে বোনাসের জন্য আবেদন করা যাবে, তা তথ্য সংস্কৃতি দফতরের ওয়েবসাইটে রয়েছে। এছাড়া ‘এগিয়ে ‘বাংলা’ পোর্টালে আবেদন করার ফর্মও দেওয়া হয়েছে।

যে সব অ্যাক্রিডিটেড সাংবাদিক এই বোনাস পেতে চান তাঁরা ইমেলে আবেদন করতে পারেন। অথবা নবান্নের ৯১১ নম্বর ঘরে হার্ড কপি জমা দিতে পারেন। জেলার সাংবাদিকরাও নবান্নে যোগাযোগ করে এই বোনাস পেতে পারেন। তাঁরা তথ্য সংস্কৃতি দফতরে যোগাযোগ করবেন। নাম জমা দেওয়ার শেষ তারিখ ১০ অক্টোবর, ২০২০।

ফর্ম ফিলাপের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ক্যান্সেলড চেক সই করে জমা দিতে হবে। অথবা পাস বুকের ছবি। সরকার এই টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা করবে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...