Friday, April 3, 2026

গাড়ি চালাতে চালাতে ব্যবহার করা যাবে এবার মোবাইল!

Date:

Share post:

গাড়ি ড্রাইভ করার সময় মোবাইল ব্যবহার করছেন, আর পুলিশের নজরে পড়লেই ফাইন। এবার সেই বিধি বদলাতে চলছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।

গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করার অনুমতি দিচ্ছে সরকার। কিন্তু তার জন্য মানতে হবে শর্ত। কী সেই শর্ত?

১. ড্রাইভিংয়ের সময় মোবাইলের জিপিআরএস ব্যবহার করা যাবে পথ নির্দেশকার জন্য। তবে দেখতে হবে, যেন চালকের মনোসংযোগ যেন নষ্ট না হয়।

২. গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের অর্থ মোবাইলে কথা বলা নয়। রাস্তা খোঁজার জন্যই মোবাইল ব্যবহার করা যাবে।

৩. দু’চাকার সওয়ারিরা যদি কেউ মোবাইলে কথা বলতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁর জরিমানা হতে পারে ১০০০-৫০০০ টাকা অবধি।

৪. গাড়ি চালানোর সময়, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স, পলিউশন পেপার আর সঙ্গে রাখতে হবে না। প্রয়োজনে ই-পোর্টালের মাধ্যমে পরীক্ষা করে নেওয়া হবে।

৫. ই-পোর্টালে কীভাবে তথ্য দেখা যাবে? কেন্দ্রীয় সরকার বা সড়ক পরিবহন দফতর একটি নতুন পোর্টাল বা সফটওয়্যার এনেছে। এই সফটওয়্যারের মাধ্যমে গাড়ির যাবতীয় তথ্য ট্রাফিক পুলিশ কর্মীরা পরীক্ষা করে নিতে পারবেন। মোবাইলের সেই অ্যাপে গাড়ির নম্বর দিলেই তথ্য মিলবে।

৬. এই পোর্টালের মাধ্যমে কাটা যাবে ই-চালানও।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...