Monday, March 23, 2026

কৃষি আইন নিয়ে বারবার বিরোধীদের আক্রমণ, মোদি বুঝিয়ে দিলেন রাতের ঘুম উড়েছে

Date:

Share post:

কৃষি আইন যে ভাল মতোই বিপদে ফেলেছে কেন্দ্র সরকারকে, তা নিজেই বুঝিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি। প্রত্যেক দিন যে অনুষ্ঠানেই যাচ্ছেন, সেই অনুষ্ঠানে গিয়ে কৃষি আইনের বিরোধিতা করার জন্য বিরোধীদের এক হাত নিচ্ছেন।

যেমন নিলেন মঙ্গলবার। উত্তরাখণ্ডের একাধিক প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে কৃষি আইনের স্বপক্ষে সওয়াল করলেন, দুষলেন বিরোধীদের। বললেন, বিরোধীরা শুধু সমালোচনার সুযোগ খোঁজে। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিল। ওরা রাফাল বিমান নিয়ে প্রশ্ন তোলে। এখন কৃষি বিল নিয়ে প্রশ্ন তুলছে। ট্রাক্টর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অথচ এটা কৃষকদের জন্য ঐতিহাসিক বিল। আসলে পাঁচ বছরের বেশি সময় ক্ষমতাত বাইরে থাকায় হতাশ হয়ে পড়েছে বিরোধীরা। তাই যা দেখছে তাতেই বিরোধিতা।

মানুষ বিরোধীদের এই কাণ্ডকারখানা দেখছে। আসল সময়েই এই ঘটনার বিরোধিতা করবে। মোদির সমালোচনার জবাব দিয়ে কংগ্রেস বলেছে, পঞ্জাব, হরিয়ান, দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে তাই আন্দোলন চলছে, বাড়ছে। আর মোদি বুঝতে পেরেছেন বলেই শঙ্কায় বারবার একথা বলছেন।

আরও পড়ুন : মোদির PM CARES-এ কেন্দ্রীয় সংস্থাগুলির ‘দান’ হাজার হাজার কোটি টাকা

Related articles

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...