Friday, April 3, 2026

এটিএমের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ১

Date:

Share post:

এটিএমের ভিতর থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার ক্যানাল সাউথ রোডে। একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম এটি।

ইতিমধ্যেই ওই ব্যক্তিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, তাঁর পায়ের গোড়ালিতে গভীর ক্ষতচিহ্ন ছিল। সেখান থেকেই প্রচণ্ড পরিমানে রক্তপাত হচ্ছিল। রক্তপাত কমাতে পায়ে অস্ত্রোপচার করতে হয়েছে ওই ব্যক্তির।

আরও পড়ুন : বালি ভর্তি ট্রাক উল্টে যেতেই বেরিয়ে পড়ল পেটি পেটি মদের বোতল! আহ্লাদে আটখানা গ্রামবাসীরা

অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে ওই ব্যক্তির। পুলিশসূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম মহম্মদ জাফর আলি। তিনি বেলেঘাটার বাসিন্দা। পুলিশকে তিনি জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ওই এটিএমের দরজায় লাথি মেরেছিলেন তিনি। সেই কারণেই কাঁচ ভেঙে তাঁর পায়ে ঢুকে যায়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...