Wednesday, June 24, 2026

বাংলার দায়িত্বেই মুকুল, ঘোষণা বৃহস্পতিবার?

Date:

Share post:

বাংলার দায়িত্বেই থাকবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই দিল্লি থেকে এই ঘোষণা হবে৷

একুশের ভোটের প্রাক্কালে বিজেপির জাতীয় স্তরের সহ সভাপতি পদে মুকুল রায়ের নাম ঘোষণার পরই
দলীয় গঠনতন্ত্র উল্লেখ করে দলেরই একাংশ প্রশ্ন তোলে, বাংলার ভোটে মুকুল রায় কি পুরোপুরি সময় দিতে পারবেন ? এ ধরনের প্রশ্নের কারন,
বিজেপির সাংগঠনিক নিয়মে বলা আছে, দলের জাতীয় সম্পাদক এবং সহ সভাপতিরা এক একজন এক একটি রাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকেন৷ কোন পদাধিকারী কোন রাজ্যের দায়িত্বে থাকবেন, তা ঠিক করে দেন দলের কেন্দ্রীয় সভাপতি। তবে নিজের রাজ্যের দায়িত্বে কোনও পদাধিকারী থাকতে পারবেন না৷ দলের নিয়মে মুকুল রায়কে কোনও রাজ্যের ভোটের দায়িত্ব দেওয়ার কথা৷ কিন্তু প্রশ্ন ওঠে, বাংলার প্রতিনিধি হওয়ার কারনে বাংলার দায়িত্ব তিনি কীভাবে পাবেন ?

দিল্লি এদিন সিদ্ধান্ত নিয়েছে মুকুল রায় বাংলার দায়িত্বই পাবেন৷ বাংলার আসন্ন বিধানসভা ভোটে তাঁকে কাজে লাগানোর জন্যই নতুন পদে আনা হয়েছে৷ সমাধানসূত্র হিসাবে সামনে আনা হয়েছে, মুকুল রায় দিল্লির ভোটার, বিজেপির সদস্য হয়েছেন দিল্লি থেকেই৷ ফলে দলীয় গঠনতন্ত্রের সঙ্গে কোন বিবাদই হচ্ছেনা৷

আরও পড়ুন- কালীপুজোর আগে স্কুল খোলার কোনও সম্ভাবনাই নেই: মুখ্যমন্ত্রী

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...