Wednesday, June 24, 2026

তৎকাল নেতাদের বিরুদ্ধে রাজ্য সদর দফতরে তুলকালাম আদি বিজেপির

Date:

Share post:

আদি-নব্য বিজেপির দ্বন্দ্ব অব্যাহত। এবার জেলা থেকে সেই ঝড় এসে পড়ল খোদ রাজ্য বিজেপি সদর দফতর মুরলিধর সেন লেনে। আজ, বুধবার রাজ্য বিজেপি দফতরের সামনে কয়েকশো গেরুয়া কর্মী-সমর্থক বিক্ষোভ দেখাতে শুরু করে। একটা সময় সেই বিক্ষোভ আরও চরম আকার ধারণ করে। এক পক্ষের অভিযোগ, বহিরাগতদের এনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। আর অপর পক্ষের দাবি, অন্য দল থেকে আসা নেতাদের এখন মাথায় তুলে রাখা হচ্ছে। টাকার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে বিজেপিতে।

মূলত, উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজি সিংহ রায়ের বিরুদ্ধে এই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির অন্য গোষ্ঠী। তাঁদের দাবি, অবিলম্বে শিবাজি সিংহ রায়কে উত্তর কলকাতা জেলা সভাপতির পথ থেকে সরাতে হবে। এতদিন যাঁরা বিজেপির ঝাণ্ডা ধরে রাস্তায় নেমে দল করেছে, এখন তারাই ব্রাত্য। অন্য দলের উচ্ছিষ্টরা এসে বিজেপি চালাচ্ছে। বিক্ষুব্ধরা বিজেপি পার্টি অফিসের সামনে বসে পড়েন। সেখানে প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে মহিলারা স্লোগান তুলতে থাকেন, “শিবাজি সিংহ রায় হটাও, বিজেপি বাঁচাও।”

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল। বারুইপুর থেকে বসিরহাট, সর্বত্রই চলে বিক্ষোভ, ভাঙচুর, মারামারি। যা নিয়ে চিন্তিত শীর্ষ নেতৃত্ব। এবার জেলার থেকে সেই দ্বন্দ্ব আছড়ে পড়লো কলকাতায়, এবং সেটা আবার রাজ্য সদর দফতরে। একুশের নির্বাচনের আগে যা বিজেপির জন্য অশনি সঙ্কেত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...