Tuesday, June 23, 2026

হাথরসের পর বলরামপুর,ফের যোগী’র রাজ্যে গণধর্ষণের জেরে মৃত্যু দলিত যুবতীর

Date:

Share post:

ফের উত্তর প্রদেশ, ফের যোগী আদিত্যনাথ, ফের শিকার এক দলিত যুবতী, ফের গণধর্ষণের জেরে মৃত্যু৷ প্রশ্ন উঠেছে, এমন সরকার না থাকলেই বা আর কত ক্ষতি হবে ?

আরও পড়ুন- বলেন কী সৌমিত্র! দলের নেতাদের বললেন, জুতো মেরে পা ভেঙে দেব!

হাথরস-এর আবহেই ফের গণধর্ষণের জেরে মৃত্যুর ঘটনা উত্তরপ্রদেশে।
যোগীর সুশাসিত রাজ্যে, লখনউ থেকে ১৫০ কিলোমিটার দূরে বলরামপুরে এই ঘটনা ঘটেছে৷ গণধর্ষিতা হয়ে বাড়ি ফেরার পর বাঁচতে চেয়েছিলেন ২২ বছরের ওই দলিত যুবতী। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। বুধবার ঘটনাটি ঘটেছে৷
পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলিত যুবতীর দেহে একাধিক আঘাতের কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

ওই দলিত যুবতী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। নির্যাতিতার মা জানিয়েছেন, সকালে কাজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর থেকে মোবাইলেও পাওয়া যায়নি। সন্ধ্যায় হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরছে না দেখে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। কাজে যাওয়ার পথেই দলিত যুবতীকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর মা। এর পর রিক্সা করে মেয়েকে বাড়ি ফিরতে দেখেন তাঁরা। তখন সে হাঁটতে পারছে না, পারছে ঠিক মতো কথা বলতে পারছেনা৷ তাঁর মা বলেছেন, ‘‘আমার মেয়ে কাঁদছিল আর বলছিল, ‘আমাকে বাঁচাও, আমি মরতে চাই না’।’’ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে লখনউ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানকার চিকিৎসা। সেই যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। বলরামপুরের পুলিশ সুপার রঞ্জন ভার্মা বলেছেন, ‘‘গিয়স্রি থানায় ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। মহিলার পরিবারের লোক জানিয়েছেন মঙ্গলবার মধ্যরাত অবধি বাড়ি ফেরেনি যুবতী। রাতে রিক্সা করে বাড়ি ফেরে। তখন তাঁর অবস্থা খুবই খারাপ ছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বুধবার স্থানান্তরিত করার সময় পথেই মৃত্যু হয়।’’ এই ঘটনায় দু’জন যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মেয়েটির পরিবার। ওই দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের নাম শাহিদ ও সাহিল। তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...