Thursday, June 25, 2026

বলেন কী সৌমিত্র! দলের নেতাদের বললেন, জুতো মেরে পা ভেঙে দেব!

Date:

Share post:

বেলাগাম অনুপম। এবার সৌমিত্র খাঁ। বিজেপির দলাদলিতে সাংসদ তথা যুব মোর্চার মেজাজ এমন চটেছে যে দলীয় কর্মীদের বললেন, জুতো মেরে পা ভেঙে দেব! অকথা-কুকথায় বিজেপি নেতারা এখন নয়া রাজনৈতিক সংবিধান লেখা শুরু করেছেন। বিজেপি মহলই সৌমিত্রর এমন লাগামছাড়া মন্তব্যে ক্ষোভে ফুঁসছে। অভিযোগ যাচ্ছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে।

বুধবার। ঘটনাস্থল বাঁকুড়ার বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। নবান্ন অভিযান নিয়ে সভা করছিলেন সৌমিত্র। এবং কী আশ্চর্য, মাইক্রোফোন হাতে নিয়েই বিষ ঢালা শুরু করেন। শাসক বা বিরোধী দল নয়, দলেরই অন্য গোষ্ঠীর নেতা কর্মীদের বিরুদ্ধে।

কী বললেন সৌমিত্র? বললেন, যাঁরা কলকাতায় গিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ, সৌমিত্র খাঁ জিন্দাবাদ বলছেন, তাঁরাই আবার বিষ্ণুপুরে এসে বলছেন, এটা বিজেপির সভা নয়! এইসব কর্মীদের জুতো মেরে পা ভেঙে দেওয়া উচিত। ঘরের ঝগড়া বাইরে এনে যুব সভাপতি বলেন, কেউ কেউ প্রস্তুতি সভায় না আসার কথাও বলেছে। তাদেরকে বলে রাখি, আগুন জ্বালিও না। আগুন জ্বালালে অনেক দূর যাবে।

সৌমিত্র কোনও নেতার নাম না করলেও সম্প্রতি বাঁকুড়া জেলার সভাপতি বিবেকানন্দ পাত্রর একটি অডিও ভাইরাল হয়। সেখানে বিবেক দলের নেতাদের বলেন, কে সৌমিত্র? এলাকার এক যুব নেতার দায়িত্ব পাওয়ার প্রসঙ্গ তুলে বলেন, বাঁকুড়ায় আমার কথাই শেষ কথা। সৌমিত্রর গা থেকে এখনও তৃণমূলের গন্ধ যায়নি। হয় আমার কথা শুনে চলতে হবে, নইলে পদত্যাগ করতে হবে। সৌমিত্র বাঁকুড়া বিজেপিকে ধ্বংস করছে। বুধবার সৌমিত্র সেই কথারই প্রতিশোধ নিলেন বলে ধারণা। কিন্তু তাতে যে দলের ইমেজের দফারফা, তা বলার অপেক্ষা রাখে না।

বুধবার সৌমিত্রর সভায় দেখা যায়নি বিষ্ণুপুরের সংগঠনিক জেলা সভাপতি হরকালী প্রতিহার বা বিবেকেনন্দ পাত্রকে। বাঁকুড়া সহ গোটা রাজ্যেই বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব যে চরমে পৌঁছেছে, তা দলীয় নেতাদের নিয়ে সৌমিত্রর কুকথাতেই স্পষ্ট।

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...