Friday, April 3, 2026

বিজেপির ‘পরিষেবা কেন্দ্র’ নামে পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল এই পুরসভা

Date:

Share post:

বিজেপির ‘পরিষেবা কেন্দ্র’ নামে পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল এই পুরসভা। ঘটনাটি চুঁচুড়া পিপুলপাতি মোড়ের।

চুঁচুড়া পিপুলপাতি মোড়ে বিজেপির পরিষেবা কেন্দ্র নামে একটি পার্টি অফিস ভেঙে সরিয়ে দিল হুগলি-চুঁচুড়া পুরসভা। দোকানের সামনে জন পরিষেবা কেন্দ্রের নামে যে পার্টি অফিস খোলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, দিনকয়েক আগে ওই দোকানের মালিক তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই পার্টি অফিস সরানো হয়নি। এরপর দোকানের মালিক সেই পার্টি অফিসের জিনিসপত্র নিজ হাতেই সরিয়ে নিচ্ছিলো, এই নিয়ে সেসময় উত্তেজনাও সৃষ্টি হয়েছিলো। আবশেষে পুরসভার পক্ষ থেকে দোকানের সামনে থাকা সেই পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিলো বিশাল পুলিশ বাহিনী।

চুঁচুড়া পুরসভার প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান শ্রীকান্ত মুখার্জি নিজে উপস্থিত থেকে ওই পার্টির অফিস, পুরসভার কর্মীদের দিয়ে পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেন। খুশি দোকানের মালিক মিঠু দত্ত। তিনি বলেন, “বিজেপি নেতা নিমাই দত্ত বলপূর্বক আমার দোকানের সামনে অফিস করেছিলো। এতদিন পর আবার আমি আমার দোকান ফেরত পেলাম। আগামীকাল থেকেই দোকান খুলবো।”

আরও পড়ুন- অবশেষে রাহুল- প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল যোগীর পুলিশ

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...