Tuesday, June 23, 2026

শিশুকন্যা ‘কালো’, আরেক মেয়ের সামনেই একরত্তিকে খুন করলেন মা!

Date:

Share post:

একবিংশশতকেও ‘কালো’ কন্যাসন্তান বাংলার ঘরে অভিশাপ? অন্তত তেমনটাই অনুমান গোসাবার ঘটনায়। নিজের একরত্তি শিশুকন্যাকে শুধুমাত্র গায়ের রঙের কারণে মেরে ফেললেন তার মা। ঘটনায় শিউরে উঠছেন আত্মীয়, পরিজন, এলাকাবাসী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা থানার মথুরাখন্ড গ্রামে।

তিনমাসের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মা পূরবী পাত্রের বিরুদ্ধে। শিশুকন্যার নাম অমৃতা পাত্র।

গোসাবা থানার পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত মাকে আটক করে জিঞ্জাসাবাদ করেছে পুলিস।

পুলিস সূত্রে খবর, স্থানীয় মৎস্যজীবী জীতেন পাত্রের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় পূরবীর। দম্পতির বছর ছয়েকের একটি কন্যাসন্তান রয়েছে। তার গায়ের রং ফর্সা। তিনমাস আগে পূরবী দ্বিতীয় কন্যার জন্ম দেন। সেই সন্তানের গায়ের রঙ কালো। তা দেখে ক্ষুব্ধ হন খোদ মা।

পরিবার সূত্রে খবর, রাগে শিশুটির ঠিকমতো পরিচর্যা করতেন না পূরবী। এমনকী একরত্তি শিশুকে ব্যাপক মারধরও করতেন বলেও অভিযোগ।

এই ঘটনা নজরে পড়ে পূরবী শাশুড়ি গীতাদেবীর। নাতনির উপর অত্যাচার দেখে পুত্রবধূকে ভর্ৎসনাও করেন বৃদ্ধা। বুধবার, সকালে স্বামী ও শাশুড়ি নদীতে যায় মাছ, কাঁকড়া ধরতে গেলে, বড়মেয়ে অঙ্কিতার সামনেই তিন মাসের অমৃতাকে বালিশ চাপা দিয়ে খুন করেন পূরবী। ঘটনায় হতবাক পরিবার। ভয় পেয়েছে ছোট্ট অঙ্কিতাও।

আরও পড়ুন- বিজেপির ‘পরিষেবা কেন্দ্র’ নামে পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল এই পুরসভা

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...