Tuesday, June 23, 2026

অবশেষে রাহুল- প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল যোগীর পুলিশ

Date:

Share post:

দিনভর টানাপোড়েনের পর অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরাকে মুক্তি দিল যোগীরাজ্যের পুলিশ। হাথরাসে মৃত নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে ১৪৪ ধারা ভাঙার দায়ে এদিন তাঁদের গ্রেফতার করা হয়েছিল। পরিস্থিতি কিছুটা শান্ত হলে উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের গাড়িতে করে ছেড়ে দেয় দিল্লি- উত্তরপ্রদেশ সীমান্তের কালিন্দী কুঞ্জে।

প্রসঙ্গত,হাথরাসে ধর্ষিতা মৃত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কর্মসূচি ঘোষণার পরই এদিন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বঢরাকে আটকাতে তৎপর হয়েছিল যোগী রাজ্যের পুলিশ। হাথরাস যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে আটকে দেওয়া হয় কংগ্রেস নেতা- নেত্রীদের গাড়ি। ভাই-বোন হাঁটা শুরু করেন। গোটা এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। হাথরাসে ঢোকার সব রাস্তা সিল করে দেওয়া হয়। ১৪৪ ধারা অমান্যের দায়ে এরপর কংগ্রেস নেতা-নেত্রীকে গ্রেফতারের পর রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেন, উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। লাঠিচার্জও হয়েছে। যদিও প্রশাসন তাঁর অভিযোগ মানতে চায়নি। রাহুল প্রশ্ন তোলেন, ভারতে হাঁটার অধিকার কি একা নরেন্দ্র মোদিরই আছে নাকি? তাহলে তাঁদের হেঁটে হাথরস যাওয়া আটকানো হল কেন? কোন সত্য লুকোতে চাইছে যোগী সরকার?

আরও পড়ুন- বাঙালিকে পুজোর উপহার! তিলোত্তমার ইতিহাস নিয়ে গঙ্গাবক্ষে ”হেরিটেজ ক্রুজ”

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...