Saturday, April 4, 2026

রাজ্য স্বাস্থ্য কমিশনের নজরে শহরের ৫টি হাসপাতাল

Date:

Share post:

রাজ্যে করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকেই একের পর এক চিকিৎসায় গাফিলতির অভিযোগ এসেছে রাজ্যের সরকারি হাসপাতালের বিরুদ্ধে। সরকারির সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে। বহু ক্ষেত্রে করোনা হাসপাতালের বেড পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়েছে রাজ্যবাসীকে। একের পর এক হাসপাতালে ঘুরে মারা গিয়েছে রোগী।

তবে এই ধরণের অভিযোগ করোনা পরিস্থিতির আগেও ছিল। চিকিৎসায় গাফিলতি থেকে অত্যধিক বিল, রোগী ফিরিয়ে দেওয়া থেকে শিশুমৃত্যু। কাঠগড়ায় কলকাতার ৫টি হাসপাতাল। একদিনে পাঁচটি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য কমিশন।

আরও পড়ুন : কৃতি চিকিৎসকের হাত ধরে বিরল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে

ভুল রক্ত দেওয়ায়, রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল হাওড়ার নারায়ণা হাসপাতালের বিরুদ্ধে। সেই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হল।

চিকিৎসা না করে, ৪ বছরের শিশুকন্যাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এবং শিশুমঙ্গল হাসপাতালের বিরুদ্ধে। সেই ঘটনায় হলফনামা তলব করেছে কমিশন।

৫৪ দিন ধরে ভর্তি থাকার পর এক শিশুর মৃত্যু হয় পিয়ারলেস হাসপাতালে। ঘটনায় ওঠে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। সেই শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করল কমিশন।

এছাড়াও একাধিকবার অত্যাধিক বিল করার অভিযোগ উঠেছে বিপি পোদ্দার হাসপাতালের বিরুদ্ধে। বিল খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালকে।

পাশাপাশি, তপসিয়ার ফ্লেমিং হাসপাতালকে ১৫ হাজার টাকা ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...