Sunday, May 31, 2026

কৃতি চিকিৎসকের হাত ধরে বিরল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে

Date:

Share post:

অঙ্গ না বাদ দিয়েই ক্যান্সার থেকে রোগীকে সুস্থ করে তুলল কলকাতা মেডিক্যাল কলেজ। যার নেপথ্যে আছে সংশ্লিষ্ট হাসপাতালের ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। জটিল এই অস্ত্রোপচার করেছেন ডা. ধৃতিমান মৈত্র এবং তাঁর দল।

৩২ বছর বয়সী এক মহিলার স্তনের টিউমার অস্ত্রোপচার হয় একটি বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচারের পর দেখা যায় হাওড়ার বাসিন্দা ওই মহিলার স্তন ক্যান্সার হয়েছে। এরপর কলকাতা মেডিক্যাল কলেজে আসেন তিনি। মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. শিবজ্যোতি ঘোষ ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকে রেফার করেন। রবিবার ডা. ধৃতিমান মৈত্র সহ ৪ জন চিকিৎসক তাঁর অস্ত্রোপচার করেন। তবে অঙ্গ বাদ না দিয়েই, অস্ত্রোপচার করা হয় ওই মহিলার।

ধৃতিমান মৈত্র জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অঙ্গ বাদ দেওয়া সহজ কাজ। কিন্তু আমরা অঙ্গ বাদ না দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট জায়গাটা বাদ দিয়েছে। পরিবর্তে পিঠ থেকে মাংস নিয়ে ওই জায়গায় জুড়ে দেওয়া হয়েছে। ধৃতিমান মৈত্র ছাড়াও এই অস্ত্রোপচার করেছেন শুচিস্মিতা চক্রবর্তী, অভিষিক্তা মল্লিক এবং দিব্যশ্রী পাল।

গত ৫ সেপ্টেম্বর কলকাতা মেডিক্যাল কলেজে যাত্রা শুরু করে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। জেনারেল সার্জারি বিভাগের অন্তর্গত ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি বিভাগ কাজ করবে। যার মূল দায়িত্বে আছেন সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ধৃতিমান মৈত্র। কোনও সরকারি হাসপাতালে ক্লিনিক এই প্রথম। বলাই বাহুল্য ক্লিনিক শুরু হওয়ার এক মাসের মধ্যেই সাফল্য মিলল।

আরও পড়ুন:আজই শুরু স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...