Monday, June 15, 2026

আমি কখনও চেয়ার হারাই না! শুনিয়ে গেলেন রাজীব সিনহা

Date:

Share post:

আমি যেখানেই যাই, সঙ্গে করে চেয়ার নিয়ে যাই। ফলে আমার চেয়ার হারাবার আশঙ্কা থাকে না। পদাধিকারী হিসাবে শেষ দিন শেষ মুহূর্ত নবান্নে কাটিয়ে যাওয়ার আগে বলে গেলেন বিদায়ী মুখ্যসচিব।

আরও পড়ুন- আজই শুরু স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা

কেন চেয়ার হারান না? ক্ষুদ্র ও কুটীর শিল্প দফতরের সচিব থাকাকালীন তিনি এই চেয়ার কিনেছিলেন। ‘এরপর আমি যে দফতরেই গিয়েছি, সেই দফতরে আমার চেয়ারও গিয়েছে। ফলে আমি চেয়ার হারায়নি কখনও। হাসতে হাসতে বলে গেলেন কোভিড সন্ধিক্ষণে রাজ্যের দায়িত্বে থাকা এক নম্বর আমলা। এবার তাঁর চেয়ার গেল শিল্পোন্নয়ন দফতরে।

আসলে স্পাইন বা কোমরের সমস্যার কারণেই বিশেষ চেয়ার ব্যবহার করতে হয় রাজীব সিনহাকে। যেমন এক সময় কাঠের চেয়ার ব্যবহার করতে হতো জ্যোতি বসু, গৌতম দেবকেও। তাছাড়া প্রাক্তন মুখ্য সচিব একটু স্থূলকায় হওয়ায় একটু অন্য ধরণের চেয়ার তাঁর জন্য বিশেষভাবে তৈরি হয়েছিল।

যাওয়ার আগে রাজীব বলে গেলেন, এতদিন যা কাজ করেছি তাতে নিজের দায়িত্বই পালন করেছি। সরকার বা কারওর জন্য করিনি৷। আগামিদিনেও তাই করব। আজ থেকে রাজীব সিনহা WBIDC -র চেয়ারম্যান। আর মুখ্যসচিবের দায়িত্ব নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...