Tuesday, June 9, 2026

সরকারকে উপেক্ষা করে কলেজে বসেই পরীক্ষা খাস কলকাতায়

Date:

Share post:

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কলেজে বসেই পরীক্ষা নেওয়া হলো খাস কলকাতায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডাকা যাবে না পড়ুয়াদের বাড়িতে বসেই পরীক্ষা নিতে হবে। কিন্তু নিষেধাজ্ঞা মানল না দক্ষিণ কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ। হাতেগোনা কয়েকজন ছাত্র-ছাত্রী কলেজে ক্লাস রুমে বসে পরীক্ষা দিলেন। সোশ্যাল ডিসটেন্স বজায় রেখেই পরীক্ষা নেওয়া হয়েছে।

কিন্তু এই পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। এবিষয়ে এজেসি বোস কলেজের অধ্যক্ষ পূর্ণ চন্দ্র মাইতি জানিয়েছেন, “আমাদের কলেজের বহু পড়ুয়া মালদহ, মুর্শিদাবাদের মতো জায়গায় থাকে। ওখানে ইন্টারনেটের সমস্যা। অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোনও নেই। ওরা কলেজে বসে পরীক্ষা দেবে বলে আবেদন জানিয়েছিল। তাই ওদের সুবিধার জন্য কলেজে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।”

গত মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, বাড়িতে বসেই অনলাইনে কার্যত ওপেন বুক সিস্টেমে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন। তারপরেও কেন এই সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে কি উচ্চ শিক্ষা দফতর বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছিল? অধ্যক্ষের দাবি , “এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কলেজগুলির।”

আরও পড়ুন:কৃষি আইনের প্রতিবাদে সিঙ্গুরে মিছিল তৃণমূলের

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...