Tuesday, June 9, 2026

তৃনমূল সদস্যকে হুমকি ঠিকাদারের

Date:

Share post:

কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বারোজিবি এলাকার তৃণমূল সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার তৃণমূল সদস্য কৃষ্ণ কান্ত দাস জানান, তাঁর এলাকার একটি নর্দমা তৈরির কাজ ঠিক ভাবে না হওয়ার জন্য ঠিকাদার রাম প্রতাপ সিংকে অভিযোগ করেন। কিন্তু ওই ঠিকাদার তাকে এই বিষয়ে মাথা না গলানোর জন্য হুমকি দেন। পরে তাকে দেখে নেবে বলেও হুমকি দেন ঠিকাদার।

অপরদিকে অভিযুক্ত ঠিকাদার রাম প্রতাপ সিং আরও গুরুতর অভিযোগ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঠিকাদার জানান, যেখানে নর্দমা হচ্ছে সেই ওয়ার্ডের সদস্যই না কৃষ্ণ কান্ত দাস। তিনি পাশের ওয়ার্ডের সদস্য। কিন্তু এলাকায় ঠিকাদার কাজ করতে গেলে প্রতিনিয়ত তাকে কাজে বাধা দিতো ওই সদস্য। এরপর ঠিকাদার জানান, এলাকায় কাজ করতে গেলে দিতে হবে কাটমানি‌। কিন্তু তিনি কাটমানি দিতে না চাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে এই পঞ্চায়েত সদস্য। তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল সদস্য কৃষ্ণ কান্ত দাস। তৃণমূল সদস্যকে হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন- কৃষি আইনের প্রতিবাদে সিঙ্গুরে মিছিল তৃণমূলের

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...