Saturday, April 4, 2026

নিজের মান রাখতে মুকুলকে সহ-পর্যবেক্ষক চাইছেন কৈলাশ, অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

কৈলাশের এবার মুকুল কাঁটা। যেতেও কাটে, আসতেও কাটে। মুকুলকে বিজেপিতে প্রতিষ্ঠিত করা ছিল তাঁর ওয়ান পয়েন্ট টার্গেট। দীর্ঘ চেষ্টার পর তিনি সফল। কিন্তু সেই সাফল্যে নতুন করে কাঁটা।

কী সেই কাঁটা? মুকুল রায় এখন সর্ব ভারতীয় সহ-সভাপতি। আর কৈলাশ সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পদ মর্যাদায় মুকুল কৈলাশের উপরে। আবার কাজ বা সিদ্ধান্ত নেওয়ার নিরিখে কৈলাশ এগিয়ে। এই অবস্থার মাঝে কৈলাশের এখন যেতেও কাটে, আসতেও          কাটছে। যিনি দলের চৌহদ্দির তিন ক্রোশ দূরে ছিলেন, তিনি এলেন একেবারে মাথার উপরে!

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কৈলাশ দলের কাছে নতুন ফর্মুলা দিয়েছেন। কী সেই ফর্মুলা? দলের কাছে তিনি বলেছেন, বাংলার ভোটে মুকুল রায়ের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। তিনি তৃণমূল কংগ্রেসকে প্যাঁচে ফেলার সব কৌশল জানেন। তিনি যাতে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকেন, তাই তাঁকে বাংলার সহ-পর্যবেক্ষক করা হোক।

আসলে সহ পর্যবেক্ষক করলে মুকুল নির্বাচনে দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন পাবেন, তেমনি অন্যদিকে সহ পর্যবেক্ষক হওয়ার অর্থ তিনি কৈলাশের ডেপুটি হলেন। অর্থাৎ কৈলাশের নিচেই যে মুকুল তা বাংলার পদ দিয়ে প্রমাণ করতে পারবেন। এতে সাপও মরবে লাঠিও ভাঙবে।

প্রশ্ন হচ্ছে নাড্ডা-শিব প্রকাশরা এই আব্দার মানবেন তো! ঘটনা যেদিকে এগোচ্ছে, তাতে কৈলাশের প্রস্তাবে ঘাড় নেড়েছেন নাড্ডারা। এখন বাকিদের ছুঁয়ে নেওয়ার অপেক্ষা। অবশ্য এর মাঝে যদি কেউ ভিটো দিয়ে দেন, তাহলে অবশ্য কৈলাশের গলার কাঁটা গলাতেই রয়ে যাবে!

আরও পড়ুন- বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...