Wednesday, April 8, 2026

কিং খানের সামনেই দুরন্ত ‘রয়্যালস’ বধ নাইটদের

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স- ১৭৪/৬
রাজস্থান রয়্যালস- ১৩৭/৯
৩৭ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স

এভাবেও ফিরে আসা যায়। প্রথমে সানরাইজার্সের বিরুদ্ধে রান তাড়া করে সাত উইকেটে জয়। আর বুধবার দুবাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানে জয়। গ্যালারিতে বসে নাইটদের এই জয় উপভোগ করলেন কিং খান।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে পাঠায় রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু নারিন-গিল জুটি শুরুটা ভালো করে। শুভমন গিল(৪৭), রাসেল(২৪) করে ইনিংসের ভীত গড়ে দেয়। শেষটা ২৩ বলে মরগ্যানের ৩৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নাইটরা নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানে থামে।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্টিভ স্মিথরা। অধিনায়ক স্মিথ ফেরেন মাত্র ৩ রানে। গত দুই ম্যাচে দুরন্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসনও এদিন দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। একমাত্র টম ক্যুরান ছাড়াও কেউই এদিন রানের মুখ দেখেননি। অন্যদিকে দুরন্ত বোলিং নাইটদের। কেকেআর-এর হয়ে এদিন দুটি করে উইকেট পান শিভম মাভি, নাগরকোটি ও চক্রবর্তী। একটি করে উইকেট পান নারিন, কামিন্স ও কুলদীপ। ম্যাচের সেরা হন শিভম মাভি।

আরও পড়ুন- BJP vs BJP: বারুইপুরে মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জেলা সম্পাদক

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...