Wednesday, April 8, 2026

আজ থেকে বাধ্যতামূলক মিষ্টির ‘এক্সপায়ারি ডেট’

Date:

Share post:

দোকান থেকে মিষ্টি কিনছেন। কিন্তু তা বাড়িতে রাখবেন কতদিন? খাবেন কতদিনের মধ্যে? আজ থেকে তা জানাতে হবে মিষ্টি বিক্রেতাদের। বাংলার মিষ্টিকেও এবার সেই নিয়মের আওতায় আনা হচ্ছে। আজ ১ অক্টোবর থেকে বাধ্যতামূলকভাবে এই নিয়ম মেনে চলতে দেশের মিষ্টি প্রস্তুতকারকদের নির্দেশ দিয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা (FSSAI)।

আরও পড়ুনকী সেই ম্যাজিক? বাবরি রায়ের পর জানতে চান ওয়াইসি

বহুক্ষেত্রে দেখা যায়, দোকান থেকে একসঙ্গে অনেক মিষ্টি কিনে নিয়ে গিয়ে তা ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে খাওয়ার অভ্যাস আছে অনেকের। কিন্তু কতদিনের মধ্যে খেলে মিষ্টির স্বাদ ও গুণমান অবিকৃত ও ব্যবহারের উপযোগী থাকবে তা মিষ্টির প্যাকেটের গায়ে লিখে দেওয়ার রেওয়াজ নেই এখানে। শুধুমাত্র বড় বড় সংস্থার টিনবন্দি রসগোল্লা বা প্যাকেটজাত মিষ্টির ক্ষেত্রে ‘বেস্ট বিফোর’ বা ‘এক্সপায়ারি ডেট’ উল্লেখ করা থাকে। খুচরো মিষ্টির ক্ষেত্রে এতদিন এসবের বালাই ছিল না। তবে এবার থেকে স্বাস্থ্য বিধি তথা খাদ্যের গুণমান বজায় রাখার স্বার্থে খুচরো মিষ্টির ক্ষেত্রেও ‘বেস্ট বিফোর’ তারিখ লেখা আবশ্যিক করল কেন্দ্রীয় সরকার। ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম বলবৎ হচ্ছে গোটা দেশে।

 

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...