Thursday, June 25, 2026

রাহুল-প্রিয়াঙ্কা আটক, কং কর্মীদের উপর তাণ্ডব যোগীর পুলিশের

Date:

Share post:

হাথরাসে ধর্ষিত ও নিহত দলিতকিশোরীর বাড়ি যাওয়ার পথে রাহুল- প্রিয়াঙ্কাসহ কংগ্রেসকর্মীদের উপর তান্ডব চালালো উত্তরপ্রদেশ পুলিশ। যমুনা এক্সপ্রেসওয়েতে। রাহুল একসময় গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করেন। পুলিশ ধাক্কা মারে। রাহুল পড়ে যান। এরপর রাহুল, প্রিয়াঙ্কাকে আটক করে বুদ্ধ সার্কিট গেস্ট হাউসে নিয়ে যায় পুলিশ। পুলিশ কংগ্রেস কর্মীদের উপর লাঠি চায়। অনেকে জখম হন। মাথা ফাটে। মহিলারাও রেহাই পাননি। অনেককে আটক করে নিয়ে যায় পুলিশ। বিশাল বাহিনী তাণ্ডব করে। লোকসভার দলনেতা অধীর চৌধুরীও এসে উপস্থিত হন। পুলিশ বলে, কোভিডের সময় সকলকে যেতে দেওয়া হবে না। রাহুল বলেছিলেন, তিনি একা যাবেন। পুলিশ রাজি হয়নি। বহু কর্মী রাস্তায় বসে পড়েন। বিকেলের পর যমুনা এক্সপ্রেসওয়ে ফাঁকা করে পুলিশ। তবে রাহুল এখনও আটক আছেন। এদিকে এর প্রতিবাদে রাজ্যে রাজ্যে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ শুরু হয়েছে।

 

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...