Friday, April 3, 2026

হাথরাসের পথে আটক রাহুল-প্রিয়াঙ্কা, লাথি মেরে ফেলে দিল পুলিশ!

Date:

Share post:

যোগীর রাজ্যে নিরাপত্তা নেই মহিলাদের। নারকীয় এই ঘটনাকে সামনে রেখে রাহুল-প্রিয়াঙ্কা যমুনা এক্সপ্রেসওয়ে ধরে হাঁটা শুরু করেছেন। মুখ্যমন্ত্রী যোগীর পুলিশ ঘিরে নেয় রাহুল-প্রিয়াঙ্কাকে। কর্ডন করে নেয় তারা। জানিয়ে দেয়া হয় তাঁদের যেতে দেওয়া হবে না হাথরাসে। কিন্তু রাহুল-প্রিয়াঙ্কা জানিয়ে দেন, তাঁরা যাবেন নির্যাতিতার বাড়িতে।

এরপর পুলিশ জানায় রাহুলকে গ্রেফতার করা হচ্ছে। রাহুল জানতে চান কোন ধারায় তাঁকে গ্রেফতার করা হচ্ছে? পুলিশ জানায় ১৪৪ ধারায়। তখন রাহুল বলেন, বেশ, তাহলে তিনি একাই যাবেন। কিন্তু অবৈধ জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়।

যেভাবে ধাক্কা দিয়ে ফেলা হলো রাহুল গান্ধীকে

রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অসংখ্য কংগ্রেস কর্মীকে নিয়ে নয়ডার দিকে হাঁটা শুরু করেন। প্রথম থেকেই বাধা দিতে থাকে উত্তরপ্রদেশ পুলিশ। এইসময় দুজনই রাস্তায় বসে পড়েন। কংগ্রেস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এরপর বিধি নিষেধ উপেক্ষা করেই হাঁটতে শুরু করলে পুলিশের ধাক্কায় রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে যান রাহুল গান্ধী। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে তোলেন। ফের তাঁরা হাঁটতে শুরু করেন। এই ভাবেই বৃহস্পতিবার হাথরাসের ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর হল কংগ্রেস। রাহুল বলেছেন দলিত মহিলাদের মান, সম্মান, নিরাপত্তা নেই যোগীর রাজ্যে। নির্যাতিতার সঙ্গে দেখা করতে দিতে চায় না পুলিশ। আর এতেই বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। রাহুলের দাবি তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। এ নিয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাড়ে। হেঁটেই হাথরাসের পথে যাচ্ছেন রাহুল। গোটা যমুনা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে জুড়ে প্রবল উত্তেজনা। এর মাঝে রাহুলকে আটক করা হয়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...