Monday, April 6, 2026

আয়ব্যয়ের হিসেব দেখে রাজ্যের প্রশংসা ক্যাগের, বাংলাকে মডেল করার পরামর্শ বাকিদের

Date:

Share post:

বাড়তি খরচের বোঝা কমিয়ে বাংলার আর্থিক ভিত মজবুত করেছে রাজ্য সরকার। গত আর্থিক বছরের আয়ব্যয়ের হিসেব দেখে প্রশংসা কেন্দ্রীয় সরকারি সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগ। শুধু তাই নয়, বাংলার কাজের এই পদ্ধতিকেই মডেল করে অন্যান্য রাজ্যকেও এগোতে হবে বলে মন্তব্য করেছে তারা।

বুধবার, উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে পশ্চিমবঙ্গকে ক্যাগের প্রশংসাসূচক সার্টিফিকেটের বিষয়টি উল্লেখ করেন রাজীব সিনহা। মুখ্যসচিব হিসেবে ওই দিনই ছিল তাঁর শেষ বৈঠক।
এই রাজ্য যেভাবে অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে থেকে আয় ও ব্যয়ের সমতা রেখেছে তার প্রশংসা করেছে ক্যাগ। অন্য রাজ্যকে এই মডেলকে মেনে কাজ করার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

রাজীব সিনহা জানান, লাগাতার পাঁচ-ছয় বছর ধরে বাংলা এই সার্টিফিকেট পাচ্ছে। আর দেখিয়ে দিয়েছে কীভাবে দক্ষতার সঙ্গে কাজ করা যেতে পারে।

সাধারণত রাজ্যের খরচের অডিট করতে গিয়ে রাজ্যের অযথা খরচের খতিয়ান তুলে সমালোচনা করে ক্যাগ। কিন্তু এক্ষেত্রে উল্টোটাই ঘটেছে।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল এই বিষয়ে দেশের কাছে উদাহরণ তুলে ধরেছে। স্বচ্ছতা বজায় রেখে আর্থিক লেনদেন থেকে কর দেওয়া, তথ্য আদানপ্রদানের মতো সমস্ত সরকারি কাজ ডিজিটাইজড করার প্রশংসা করেছে ক্যাগ।

আরও পড়ুন- অবিলম্বে কলকাতা-সহ রাজ্যের পুরসভাগুলির নির্বাচন দাবি করল রাজ্য বিজেপি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...