Saturday, June 20, 2026

করোনার ভ্যাকসিন নিয়ে সেরাম কর্তার প্রশ্নের জবাব দিল কেন্দ্র

Date:

Share post:

বিনামূল্যে করোনার ভ্যাকসিন বিতরণ নিয়ে কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের শীর্ষকর্তা আদর পুনাওয়ালা। তিনি প্রশ্ন করেন, প্রত্যেক ভারতবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য যে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন। সেই কেন্দ্র এক বছরের মধ্যে জোগাড় করতে পারবে তো?

আদর পুনাওয়ালার প্রশ্নের জবাব দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাদের বক্তব্য, দেশের মানুষকে বিনামূল্যে করোনার টিকা পৌঁছে দিতে অত খরচ হবে না। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, “আমরা ওঁর সঙ্গে একমত হতে পারছি না। ৮০ হাজার কোটির প্রয়োজন পড়বে বলে মনে হয় না।” তিনি জানিয়েছেন, সরকার ভ্যাকসিন বিতরণের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটি বৈঠকে ভ্যাকসিন বিতরণের খরচ, কাদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে, সেসব নিয়ে আলোচনা করেছে। সরকার হিসেব করে দেখেছে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার টাকা আছে।”

কী বলেছিলেন পুনাওয়ালা? টুইটারে প্রধানমন্ত্রীর দফতর এবং স্বাস্থ্যমন্ত্রককে উদ্দেশ্য করে তিনি লেখেন, “কেন্দ্রীয় সরকারের কাছে ৮০ হাজার কোটি টাকা আছে তো? কারণ, দেশবাসীর জন্য করোনা ভ্যাকসিন কিনতে ও পৌঁছে দিতে গেলে এই টাকা প্রয়োজন। আমি এই প্রশ্নের কারণ, ভারতের ও বিদেশের ভ্যাকসিন প্রস্তুতকারকদের নির্দিষ্ট গাইডলাইন দিতে হবে। এই দেশের মানুষের জন্য কত টিকা প্রয়োজন এবং কীভাবে তা সরবরাহ করা হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।

আরও পড়ুন:দেশ জুড়ে ধার্য হলো রান্নার গ্যাসের নতুন দাম

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...