Tuesday, March 31, 2026

বিতর্কের মধ্যেই করোনা আক্রান্ত বিজেপি নেতা অনুপম হাজরা

Date:

Share post:

এবার করোনার থাবা বিজেপি নেতা অনুপম হাজরার শরীরে। সম্প্রতি তিনি তাঁর শরীরে মারণ ভাইরাসের কিছু উপসর্গ লক্ষ্য করেন। তারপর কোভিড টেস্ট করেন। সেই রিপোর্ট পজিটিভ আসে। আজ, বৃহস্পতিবার অনুপম সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানান। এবং সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাদের টেস্ট করিয়ে নেওয়ার আবেদন করেন।

প্রসঙ্গত, এখনও সপ্তাহ পার হয়নি। করোনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন সর্বভারতীয় বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। গত রবিবার তিনি বলেছিলেন, করোনা আক্রান্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে এই বিতর্কিত মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। বিজেপির নেতারাও এই মন্তব্যের জন্য তাঁর নিন্দা করেন। অনুপমের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় এফআইএর দায়ের করে তৃণমূল।

আরও পড়ুন-“আমার করোনা হলে মমতাকে জড়িয়ে ধরবো!” অনুপমের মন্তব্যে বিতর্কের ঝড়

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...