Tuesday, June 23, 2026

বড় পর্দা কাঁপিয়ে এবার কি ছোটো পর্দায় রেখা!

Date:

Share post:

তাঁর অভিনয় থেকে স্টাইলে কুপকাত বলিউড। আজও বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে তিনি একজন। তাঁর দৃষ্টিতে মাতাল সারা দুনিয়া। তিনি রেখা। বড় পর্দা কাঁপিয়ে এবার ছোটো পর্দায় আসছেন তিনি।

তবে ঠিক কোন চরিত্রে তিনি অভিনয় করবেন তা জানা যায়নি। স্টার প্লাসের ধারাবাহিক “গুম হ্যায় কিসি কে পেয়ার মে’-র প্রোমো রিলিজ হয়েছে। আর সেখানেই দেখা গিয়েছে রেখাকে। নিজের স্টাইলে সকলের মন কেড়েছেন রেখা। সূত্রধরের মতো করে তিনি এই ধারাবাহিকের মুখরা বলছেন। তিনি বলছেন, ‘মনে কারোর নাম নিয়ে সারাজীবন বেঁচে থাকার যে আনন্দ সেটাই তো এই গান। ভালোবাসা এক সময় ঈশ্বর হয়ে যায়। সেই অনুভূতিও উপভোগ করতে হয়। কিছু কিছু ভালোবাসা সারাজীবন বুকে রাখতে হয়, মুখে নাম আনতে নেই ।”

বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। একটা প্রজন্মের উন্মাদনার নাম রেখা। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর জুটি ছিল একসময়ের সব ধেকে জনপ্রিয় জুটি। তাঁর এবং অমিতাভ বচ্চনের সম্পর্ক নিয়ে আজও চর্চা হয়। সেই ভালোবাসা অনেকের মনেই গভীরে দাগ কেটে গিয়েছিল। শুধু অমিতাভ নয়, বিনোদ মেহরা, রাজেশ খান্না-সহ সব বড় অভিনেতাদের সঙ্গেই চুটিয়ে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি খুব ভালো গানও করেন। টেলিভিশনের এই প্রোমো দেখে অনেকের প্রশ্ন তবে কি এবার ছোটো পর্দায় অভিনয় করবেন তিনি? তাঁকে নতুন রূপে দেখতে আগ্রহী অনুরাগীরা। এই ধারাবাহিকে নতুন চমক নিয়ে আসছেন রেখা।

আরও পড়ুন: ভারসোভা থানায় টানা ৮ ঘণ্টা জেরা পরিচালক অনুরাগ কাশ্যপকে

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...