Friday, April 3, 2026

যাত্রীদের জন্য সুখবর: উৎসবের মরশুমে চলবে ২০০টি অতিরিক্ত ট্রেন

Date:

Share post:

উৎসবের মরশুমে ২০০টি অতিরিক্ত ট্রেন চালাবে রেলওয়ে। এ খবর জানান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। যদিও এখনও স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু হয়নি। তবে ধাপে ধাপে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রেলের তরফে জানানো হয়েছে, ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে চলবে এই বিশেষ ট্রেনগুলি। ২২ মার্চের পর ট্রেন পরিষেবা বন্ধ হয়। ১৫ জোড়া বিশেষ ট্রেন চালু হল ১২ মে। এরপর ১০০ জোড়া ট্রেন চালু করা হয় পয়লা জুন থেকে। ১২ অক্টোবর থেকে আরও ৮০টি ট্রেন চালু করে রেল।

প্রতিটি জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান ভি কে যাদব। স্থানীয় প্রশাসনের থেকে করোনার অবস্থা জানতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট এলে ঠিক করা হবে কতগুলি ট্রেন চালানো হবে।

আপাতত ২০০টি অতিরিক্ত ট্রেন চলবে। তবে, পরিস্থিতি বিচারে সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান।

ভি কে যাদব জানান, যে সব রুটে টিকিটের চাহিদা খুব বেশি, সেখানে ক্লোন ট্রেন চালানো হচ্ছে। সেই ট্রেনে প্রায় ৬০ শতাংশ আসন ভরে যাচ্ছে। খুব বড় ওয়েটিং লিস্ট থাকলে সেখানে ক্লোন ট্রেন চালানো হয়।

আরও পড়ুন- চাপে পড়ে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড যোগী প্রশাসনের

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...