Saturday, June 27, 2026

নব কলেবরে স্বপ্নের ক্রিকেট অ্যাকাডেমি, উৎসবের মেজাজে বজবজের ক্রীড়াপ্রেমীরা

Date:

Share post:

২৭ বছরের স্বপ্নপূরণ। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে বজবজ ক্রিকেট অ্যাকাডেমি আজ যেন চাঁদের পাহাড়ে। আর সেই রূপকথার রচয়িতার নাম কুণাল ঘোষ। রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদের সাংসদ তহবিলের অর্থে নব কলেবরে সেজে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মফস্বল শহর বজবজ স্পোর্টস ও ক্রিকেট অ্যাকাডেমি। গান্ধীজয়ন্তীতে যার শুভ উদ্বোধন করলেন ক্রীড়াপ্রেমী কুণাল ঘোষ।

বজবজ পুরসভার মাঠে আজ থেকে ২৭ বছর আগে এই ২ অক্টোবর জাতির জনক মহত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ক্রিকেট অ্যাকাডেমির যাত্রা শুরু হয়েছিল। যেখানে খুদে ক্রিকেটারেরা বছরের পর বছর ধরে কোচিং নিতে আসে আগামীর শচীন- সৌরভ ধোনি-কোহলি হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু বাধা হয়েছিল অর্থ। যার ফলে এতবছরেও তৈরি করা যায়নি উন্নত পরিকাঠামো। কুণাল ঘোষের সাংসদ তহবিলের অর্থে অবশেষে তা বাস্তবের রূপ পেল। স্বপ্নপূরণে খুশি খুদে ক্রিকেটাররা। খুশি তাদের অভিভাবকরা । আর পুজোর আগে এমন উপহার পেয়ে খুশি গোটা বজবজবাসী।

আর যাঁর হাতধরে বজবজ ক্রিকেট অ্যাকাডেমির পথ চলা শুরু, সেই তাপস ঘোষ প্রায় তিন দশক ধরে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছেন। বজবজের খেলাধুলার উন্নয়নে হাল ছাড়েননি তিনি। সঙ্গীদের নিয়ে স্বপ্নের জাল বুনে গিয়েছেন। তাঁর স্বপ্ন আজ বাস্তব। আর বাস্তবমুখী সেই স্বপ্নের ফেরিওয়ালা কুণাল ঘোষ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ।

কুণাল ঘোষের হাত দিয়ে নতুন রূপে ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন হওয়ার পর রাতারাতি আলোড়ন পড়ে গিয়েছে
বজবজ ও আশেপাশের এলাকায়। আগামী প্রজন্মের স্বপ্নকে সফল করতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। কর্তৃপক্ষ বা কর্মকর্তারাও বাড়তি অক্সিজেন নিয়ে নতুন উদ্যমে নেমে পড়েছেন। শুধু শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেওয়াই নয়, তাঁরা সিএবি’র ম্যাচ করানোর স্বপ্ন দেখা শুরু করেছেন। পুরসভার সঙ্গে সমন্বয় রেখে কীভাবে এই অ্যাকাডেমিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাভাবনা শুরু হয়েছে।

কুনাল ঘোষের সাংসদ তহবিলের অর্থে স্বপ্নপূরণের পর বজবজের সমগ্র ক্রীড়াপ্রেমী মানুষ নতুন উদ্যমে আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ক্রিকেট অ্যাকাডেমির অন্যতম শীর্ষ কর্ণধার তাপস ঘোষের পাশে
যুবনেতা সায়ক ঘোষ , সমাজসেবী দেবাশিস চট্টোপাধ্যায়, শুভময়বাবু থেকে শুরু করে জয় কান্দুর মতো দক্ষ ক্রীড়া সংগঠকরা দাঁড়িয়ে পড়েছেন।

সর্বোপরি তাঁদের মাথায় হাত রেখেছেন বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব। এলাকার খেলাধুলার উন্নয়নে সকলকে এক ছাতার তলায় এসে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন।

২৭ বছর আগে জন্ম নেওয়া এই ভালবাসার ক্রিকেট অ্যাকাডেমিকে লালন-পালন করে, তার আরও পরিচর্চা করতে সমস্তরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বজবজ পুরসভার জন প্রতিনিধিরা।
পুরসভার চেয়ারপার্সন ফুলু দে, গৌতম দাশগুপ্ত, দীপক ঘোষ, কৌশিক রায়, মহম্মদ মনসুর, অভিজিৎ দাস, লুৎফার হোসেনরা একদিকে যেমন কুণাল ঘোষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, অন্যদিকে অ্যাকাডেমি কর্তৃপক্ষের পাশে সবরকম ভাবে দাঁড়ানোর ঘোষণা করেছেন।

নতুন রূপে সেজে ওঠা অ্যাকাডেমি, তার ড্রেসিং রুম, কংক্রিটের উইকেট পেয়ে উৎসাহ বেড়েছে কোচিং নিতে আসা দেড়শো খুদে ক্রিকেটারদের। স্বপ্নপূরণের স্বপ্ন দেখছেন তাদের অভিভাবকরাও। সব মিলিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের কাছে আজ দিনটি ঐতিহাসিক হয়ে রইল। সবমিলিয়ে উৎসবের মেজাজে বজবজবাসী।

আরও পড়ুন : তাঁর সাংসদ তহবিলের অর্থে নতুন রূপে বজবজ ক্রিকেট অ্যাকাডেমি, উদ্বোধনে কুণাল

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...