Saturday, June 27, 2026

শহরে নতুন বিএড কলেজ তৈরির ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

কলকাতা শহরে নতুন একটি বিএড কলেজ খুলতে চলেছে। আজ, শুক্রবার হবু শিক্ষকদের জন্য এমনই খুশির খবর শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন শিক্ষামন্ত্রী বলেন, “বেহালার সরশুনাতে শীঘ্রই শুরু হতে চলেছে বিএড কলেজ। প্রাথমিকভাবে সরশুনা কলেজের ভেতরে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানেই এই বিএড কলেজ তৈরি করা হবে।” কলেজ তৈরির বিষয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরেছেন পার্থ চট্টোপাধ্য়ায়।

একইসঙ্গে এদিন পার্থবাবু জানান, আগামী ১১ অক্টোবর বেহালা পলিটেকনিক কলেজের শুভ সূচনা হবে। ফলে কারিগরি শিক্ষার সুযোগ নিজেদের এলাকার মধ্যেই পাবেন স্থানীয় যুবক-যুবতীরা।

এদিন বেহালা শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ড লাগোয়া একটি বাজারের উদ্বোধন করেন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত ছোটর উপর এই বাজার শুরু হলেও, আগামীদিনে এখানেই চারতলা বাজার তৈরি করা হবে বলেও জানিয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- নব কলেবরে স্বপ্নের ক্রিকেট অ্যাকাডেমি, উৎসবের মেজাজে বজবজের ক্রীড়াপ্রেমীরা

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...