Saturday, June 27, 2026

কৃষি আইন নিয়ে দিলীপ ঘোষের বাইক-মিছিল থামালো পুলিশ, ধুন্ধুমার কাণ্ড বেলেঘাটায়

Date:

Share post:

কৃষি বিলের সমর্থনে শীর্ষ নেতৃত্বের নির্দেশে শুক্রবার রাজ্যের একাধিক প্রান্তে মিছিল করছেন বিভিন্ন বিজেপি নেতারা। এদিন এমনই এক কর্মসূচি ছিলো পূর্ব কলকাতার বেলেঘাটায়৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে হয় বাইক মিছিল। আর এই বাইক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেলেঘাটা এলাকায়।

এদিন বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলের সামনে থেকে বাইক মিছিল শুরু করেন উত্তর কলকাতা জেলা বিজেপি নেতা-কর্মীরা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। মিছিল বেলেঘাটায় আসামাত্রই গতিরোধ করে পুলিশ। তখনই শুরু হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। অনুমতি না থাকায় বাইক মিছিলে আপত্তি জানায় পুলিশ। পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। গ্রেফতার করা হয় বিজেপি কর্মীদের। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মিছিলের লোকসংখ্যা দেখে ভয় পেয়ে শাসক দল মিছিল আটকেছে। উত্তর কলকাতা জেলা বিজেপি নেতারা পুলিশের অনুমতি নিয়েই মিছিলের আয়োজন করেছিল। মিছিল মানুষের সাড়া পাওয়াতেই রাজ্যের শাসক দল পুলিশ পাঠিয়ে মিছিল আটকে দিল।” উত্তর কলকাতা বিজেপির সভাপতি শিবাজী সিংহ রায় বলেছেন, ‘অগণতান্ত্রিকভাবে আমাদের মিছিল আটকেছে পুলিশ৷ কৃষি বিলের সমর্থনে এই মিছিল ছিলো। কৃষি বিল নিয়ে কলকাতার মানুষের সমর্থন বিজেপির দিকেই যে রয়েছে, তা শাসক দল বুঝেছে মিছিলের আয়তন দেখে”৷

আরও পড়ুন- শহরে নতুন বিএড কলেজ তৈরির ঘোষণা শিক্ষামন্ত্রীর

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...