Friday, April 3, 2026

মোদির হাত দিয়ে শনিবার দরজা খুলছে বিশ্বের দীর্ঘতম “অটল রোহতঙ্ক টানেল”

Date:

Share post:

আপনি কী জানেন বিশ্বের দীর্ঘতম টানেল তৈরি করা হয়েছে ভারতে। এই টানেলটির নাম রোটাং টানেল বা অটল টানেল যেটি হিমাচল প্রদেশের মোনালি থেকে কেলং যাওয়ার জন্য তৈরি করা হয়েছে।খরচ হয়েছে ৩২০০ কোটি টাকা।
শনিবার এই টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
মূলত সেনা-পরিবহণের জন্য এই টানেলের পরিকল্পনা করা হলেও, পর্যটক এবং স্থানীয় মানুষরাও এই টানেল ব্যবহার করতে পারবেন।এই টানেলটি তৈরি হওয়ার ফলে মানালি থেকে লেহ – লাদাখ দূরত্ব কমবে প্রায় 46 কিলোমিটার। বিশ্বের দীর্ঘতম এই টানেলের নাম রাখা হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে “অটল রোহতঙ্ক টানেল”।এটি তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছে।

আরও পড়ুন- ধর্ষণই হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়ে বলছেন চিকিৎসকরা
এবার জেনে নিন এই টানেলের বৈশিষ্ট্যগুলি ।
এটি বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ সুড়ঙ্গ। টানেলটি প্রায়
৮.৮ কিলোমিটার দীর্ঘ ও একটি ১০ ​​মিটার চওড়া রাস্তার টানেল যা ১০,১৭১ ফুট উচ্চতায় নির্মিত। এই অটল রোহটঙ্ক টানেলটি রোহতংক পাসের সঙ্গে সংযোগ স্থাপন করে নির্মাণ করা হয়েছে। এই টানেল-টির মধ্য দিয়ে প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে যে কোনও যানবাহন যাতায়াত করতে পারবে।
চিনের সঙ্গে ভারতের সাম্প্রতিক দ্বন্দ্বেও এই টানেলের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ, এর মাধ্যমে চিন সীমান্ত থেকে খুব সহজেই সেনাকে সরিয়ে আনা যাবে। পাশাপাশি, এই টানেলের কারণে এখন গভীর শীতেও মানালি থেকে কেলং যেতে পারবেন পর্যটকেরা। ১৩ হাজার ৫১ ফুট উচ্চতার রোটাং পাস এবার থেকে শুধু পর্যটন কেন্দ্র হয়ে থেকে যাবে।
এই টানেলটিকে একটি বিশেষ উপায়ে তৈরি করা হয়েছে যাতে এর মধ্য দিয়ে সহজেই ৩০০০ গাড়ি এবং ১৫০০ ট্রাক এক সাথে যেতে পারে।
এই টানেলের ভিতরে আছে সিসিটিভি। যা গতি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়ক করবে। ২০০ কিলোমিটার দূরে টানেলের ভিতরে একটি ফায়ার হাইড্রেটের ব্যবস্থাও করা হয়েছে, যাতে এটি আগুন থেকে টানেলটিকে রক্ষা করতে পারে। তাছাড়া ডিআরডিও এই টানেলের নকশা তৈরিতে সহায়তা করেছে যাতে তুষার এবং তুষারপাতের ফলে এই টানেলের কোনও প্রতিকূল প্রভাব না পড়ে। এই টানেলটি হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতেও ট্রাফিক চলাচলে সহজ করবে,আর কুল্লুও লাহাল স্পিতিকে মনালির সঙ্গে যুক্ত করবে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...