Friday, April 3, 2026

হাথরাসকাণ্ডের প্রতিবাদে শনিবার শহরের বুকে মমতার বিশাল প্রতিবাদ মিছিল

Date:

Share post:

যোগী রাজ্য উত্তর প্রদেশের হাথরসকাণ্ডের ঝড় এবার আছড়ে পড়তে চলেছে কলকাতার রাজপথে। আগামিকাল, শনিবার এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বিশাল মিছিল করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্বে থাকবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধীমূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন মমতা। একুশের বিধানসভা নির্বাচনের আগে হাথরসকাণ্ডকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে ঘাসফুল শিবির।

উল্লেখ্য, আজ হাথরসে ঢোকার মুখে আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। শুক্রবার হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখার করার উদ্দেশে গিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতা ঠাকুর। গ্রামে ঢোকার আগেই তাঁদের আটকে দেয় যোগীর পুলিশ । তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে তুমুল ধস্তাধস্তিও হয় পুলিশের।

আরও পড়ুন- কড়া ভাষায় ট্রোলের জবাব দিলেন ম্যাক্সওয়েলের বাগদত্তা ভিনি

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...