Thursday, June 25, 2026

কড়া ভাষায় ট্রোলের জবাব দিলেন ম্যাক্সওয়েলের বাগদত্তা ভিনি

Date:

Share post:

সত্যিই ভালবাসায় জাতি, ধর্ম, বর্ণ, দেশ কোনও কিছুরই বাধা থাকে না। অন্য কেউ কী বলবে তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ট্রোল করতে আসা এক ব্যক্তির মুখ এভাষাতেই বন্ধ করলেন ভিনি রামন। মেলবোর্নের ভারতীয় বংশোদ্ভূত ফার্মাসিস্ট ভিনি, অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বাগদত্তা।

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ম্যাক্সির বাগদত্তা। সম্প্রতি দুজনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। সেখানেই একজন লেখেন ওই মানসিক রোগী সাদা চামড়ার ছেলেটাকে ছাড়ুন, ওর জন্য আপনার কষ্ট পাওয়ার দরকার নেই। আপনি বিশ্বাসঘাতক, কোনও ভারতীয় ছেলেকে খুঁজে নিন। মুখের ওপর জবাব দেন ভিনি। পাল্টা লেখেন, “আমি সাধারণত এই বিষয়গুলির উত্তর দিই না, কারণ আমি জানি যে, ট্রল করা হয় কেবল মনোযোগ পাওয়ার জন্য। ছয় মাসের লকডাউন আমাকে অজ্ঞদের শিক্ষিত করার জন্য অনেক সময় দিয়েছে। কোনও সাদা ব্যক্তিকে ভালবাসার অর্থ এই নয় যে আমি ভারতীয় হয়ে লজ্জা পাব। আমি আমার ইচ্ছেয় একজন সাদা ব্যক্তিকে ভালবেসেছি। এবং তাতে অন্যেরা কী ভাববে তা নিয়ে আমার চিন্তা করা উচিত নয়।”

আরও পড়ুন : গুরুতর অসুস্থ, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফুটবল জাদুকর মজিদ বাসকর

এই বছরের ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন ম্যাক্সওয়েল ও ভিনি। সম্প্রতি, গ্লেন ম্যাক্সওয়েল নিজেই প্রকাশ্যে জানান তাঁর হতাশায় ভোগার কথা। এ জন্য গত বছর ক্রিকেট থেকে ছুটি নেন তিনি। বিষয়টি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভিনি। তাঁর উত্তরে খুশি ম্যাক্সওয়েলও। তিনি পোস্টটি শেয়ার করে লেখেন, “আমি তোমাকে নিয়ে গর্বিত ভিনি। কিছু লোকের আচরণ সত্যিই দুঃখজনক। এদের কথায় কিছু মনে কোরো না।”

বর্তমানে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলে খেলছেন ম্যাক্সওয়েল। দুবাইয়ে রয়েছেন তিনি।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...