Tuesday, June 23, 2026

গুরুতর অসুস্থ, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফুটবল জাদুকর মজিদ বাসকর

Date:

Share post:

হাসপাতালে ভর্তি কলকাতা ময়দানের কিংবদন্তি ফুটবলার মজিদ বাসকর। জাতীয় সংবাদমাধ্যমের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি৷ ইরানের খোরামশায়ারের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে চিকিৎসাধীন বাসকর।

সংবাদমাধ্যমে মজিদের ম্যানেজার জানিয়েছেন, শুক্রবার ভোররাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমদিকে তাঁর অবস্থা মোটেই ভালো ছিল না। মজিদ বাসকরের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছিলেন ডাক্তারেরা। তবে পরের দিকে চিকিৎসায় সাড়া দিয়েছেন এই ফুটবল জাদুকর৷ আগামী ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ডাক্তারেরা।

আটের দশকের ভারতীয় ফুটবলের ছত্রে ছত্রে ছিলো মজিদ বাসকর-জামশেদ নাসিরি জুটির ফুটবল শিল্পের ছোঁয়া৷
আলিগড় বিশ্ববিদ্যালয় পড়তে এসে একসঙ্গে ফুটবল যাত্রা শুরু করেছিলেন বাসকর এবং জামশেদ। পরে ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং দুই দলের হয়েই খেলতে দেখা গিয়েছে অভিন্ন দুই হরিহর আত্মাকে। নাসিরি ভারতেই থেকে গেলেও দেশে ফিরে যান মজিদ৷ । ২০১৯ সালে ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ইরান থেকে কলকাতায় এসেছিলেন বাসকর। আর সে দিন বাসকর-কে ফের একবার দেখার জন্য কলকাতা উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মজিদ বাসকরের হঠাৎ অসুস্থতার খবর জানিয়ে তাঁর ম্যানেজার বলছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, বাদশা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।’

আরও পড়ুন-স্বাস্থ্যবিমা, ক্রেডিট কার্ড, বিদেশ ভ্রমণে চালু হলো নতুন নিয়ম

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...