Friday, June 19, 2026

স্বাস্থ্যবিমা, ক্রেডিট কার্ড, বিদেশ ভ্রমণে চালু হলো নতুন নিয়ম

Date:

Share post:

দেশের ব্যাঙ্কিং, বিমা এবং বিদেশ ভ্রমন সংক্রান্ত বিধিতে নতুন নিয়ম চালু হলো৷ সব বদলের ক্ষেত্রেই সরাসরি যুক্ত গ্রাহকরা৷

চলতি অক্টোবর থেকেই চালু হওয়া নতুন নিয়মে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারের বিধি বদলে গেলো৷ কার্ডে এমন অনেক পরিষেবার কথা বলা থাকে, যা কোনও গ্রাহকের কাজে নাও লাগতে পারে৷ যে নতুন নিয়ম চালু হলো, তাতে গ্রাহকরাই ঠিক করতে পারবেন তাঁরা কোন কোন পরিষেবা নেবেন আর কোনটা নেবেন না৷ একইসঙ্গে, অনলাইন লেনদেনের ক্ষেত্রেও গ্রাহকের পছন্দকেই গুরুত্ব দেওয়া বাধ্যতামূলক হলো৷

স্বাস্থ্যবিমায় পয়লা অক্টোবর থেকে যুক্ত হলো এতদিন বিমার আওতায় না থাকা ১৭টি স্থায়ী অসুখ৷ করোনা-পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখেই স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে৷ এর ফলে প্রিমিয়ামের খরচ একটু বাড়লেও, মিলবে একাধিক নতুন সুবিধাও৷

ওদিকে, বিদেশ ভ্রমণের খরচ বাড়ল এই অক্টোবর থেকেই। এবার থেকে অবশ্য বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে দিতে হবে নতুন একটি কর। পয়লা অক্টোবর থেকে চালু হওয়া নিয়মে এই কাজে ৫ শতাংশ কর দিতে হবে। আর ৭ লাখ টাকার বেশি আন্তর্জাতিক লেনদেনকে TCS বা ‘ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স’-এর আওতায় আনা হলো৷

আরও পড়ুন-প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পে আর মিলবে না বিনামূল্যে LPG সংযোগের সুবিধা

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...