Saturday, March 14, 2026

বিজেপি দেশের সবচেয়ে বড় অতিমারি, দেশের লজ্জা: প্রতিবাদ মঞ্চ থেকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

“বিজেপি দেশের সবচেয়ে বড় অতিমারি দেশের লজ্জা”- হাথরাসকাণ্ডের প্রতিবাদে নেমে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার, বিকেল ৪ টে নাগাদ তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হয়। বিড়লা তারামণ্ডল থেকে শুরু করে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করা হয়। হাতে কালো কাপড় বেধে মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী।

গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভোটে আগেই হিংসা, গন্ডগোল বাধাতে চায় বিজেপি। ভোট এলেই পাকিস্তান ইস্যু চলে আসে, যুদ্ধ পরিস্থিতি চলে আসে। ভোট এলেই দলিতের বন্ধু সাজে বিজেপি।

উত্তরপ্রদেশের হাথরাসে ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েটির ওপর শুধু অত্যাচার হয়নি, রাতের অন্ধকারে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের হাতে দেহ দেওয়ার হয়নি। উত্তরপ্রদেশে দলিতরা নির্যাতিত। মমতা বলেন, “আমার মন পড়ে আছে হাথরাসের নির্যাতিতার পরিবারে। তৃণমূলের প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। কিন্তু তাদের আটকে দেওয়া হয়। মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। খবর পেয়েছি, ওখানে সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে”। উত্তরপ্রদেশ পুলিশের আচরণের তীব্র নিন্দা করে মমতা। বলেন, অসম-উত্তরপ্রদেশে এনকাউন্টার করা হয়। এ প্রসঙ্গেই দিল্লি হিংসার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করে বলেন, “দিল্লি হিংসায় কতজন মারা গিয়েছে কেউ জানে না”।

তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত দলিতরা। “সবচেয়ে বড় অতিমারী বিজেপি। বিজেপির গুন্ডাবাহিনীকে আমরা ভয় পাই না”।

কেন্দ্রের নয়া কৃষি বিলের সমালোচনা করেন তৃণমূলনেত্রী। বলেন, “অত্যাবশ্যকীয় পণ্যতে ডাল, আলু, চাল, তেল নেই। দেশে একনায়কতন্ত্র চলছে। কোনও বিরোধী রাজনৈতিক দল কথা বলতে পারে না”।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলায় কোনও ঘটনা ঘটলে সব নেতা চলে আসেন, সব এজেন্সি চলে আসে, 144 ধারা থাকলেও আসেন। অথচ উত্তরপ্রদেশে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

মমতা প্রশ্ন তোলেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্গাপুজো, সরস্বতীপুজো, লক্ষ্মীপুজো করতে দিই না, তাহলে যোগীর রাজ্যে দুর্গাপুজো বন্ধ হল কেন?”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাবে তৃণমূল। সব ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলবে।

আরও পড়ুন-শ্রীযুক্ত যোগী, আত্মসম্মান থাকলে এক মাস মুখে কুলুপ এঁটে থাকুন, অভিজিৎ ঘোষের কলম

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...