Tuesday, June 23, 2026

পাহাড়ের পরে জঙ্গলমহল, মঙ্গল-বুধ জেলা সফর মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিড পরিস্থিতি এবং দীর্ঘ লকডাউনের জেরে জেলায় জেলায় গিয়ে দীর্ঘদিন প্রশাসনিক বৈঠক করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে চারদিনের পাহাড় সফরে গিয়েছিলেন তিনি। এবার তাঁর গন্তব্য জঙ্গলমহল। মঙ্গলবার, জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা। সঙ্গে থাকছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। থাকবেন কৃষি, ভূমি, সেচ–সহ বেশ কয়েকটি দফতরের সচিব ও আধিকারিকরাও।

বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। কিন্তু অতিমারি পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ আটকে রয়েছে। সেই কাজে গতি আনতে এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পাহাড় ঘুরে এসেছেন তিনি। এবার যাচ্ছেন জঙ্গলমহলে।

নবান্ন সূত্রে খবর, ৬ ও ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী জঙ্গলমহল যাচ্ছেন। ৬ অক্টোবর খড়গপুর ও ৭ অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। মঙ্গলবার বিকেল ৪টে থেকে এবং বুধবার দুপুর ২টো থেকে শুরু হবে সেই বৈঠক। মঙ্গলবার খড়গপুরে প্রশাসনিক বৈঠক সেরে বিকেলে ঝাড়গ্রাম রাজবাড়িতে যাবেন মমতা। সেখানেই রাতে থেকে পরের দিন ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক।

জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী বেশ কিছু উন্নয়নমূলক কাজের ঘোষণা করতে পারেন। জনপ্রতিনিধিদের থেকে জেলায় সমস্যা, উন্নয়নের কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ নেবেন। জেলা প্রশাসন সূত্রে খবর, সড়কপথেই যাবেন মুখ্যমন্ত্রী। তার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-সুস্থতার হার বাড়ল রাজ্যে, দৈনিক সংক্রমণ এবং মৃত্যুতে ফের শীর্ষে কলকাতা

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...