Wednesday, April 15, 2026

সুস্থতার হার বাড়ল রাজ্যে, দৈনিক সংক্রমণ এবং মৃত্যুতে ফের শীর্ষে কলকাতা

Date:

Share post:

ফের দৈনিক সংক্রমণ এবং মৃত্যুতে শীর্ষস্থানে কলকাতা। শুক্রবার রাজ্যের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৫৩ জনের। তবে বেড়েছে সুস্থতার হার। একদিনে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৮৯ শতাংশ মানুষ।

শুক্রবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১০ জন। যার মধ্যে কলকাতার ৭০০ জন, উত্তর ২৪ পরগনার ৬৫৫ জন, দক্ষিণ ২৪ পরগনার ২২৬ জন, হাওড়ার ১৬৩ জন, ১৫২ জন আক্রান্ত হয়েছেন হুগলি, নদিয়ায় আক্রান্তের সংখ্যা ১৪০, পূর্ব মেদিনীপুরে ১২৯ জন, পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ১১৩ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪। অন্যদিকে মৃত্যু হয়েছে ৫৩ জনের। যার মধ্যে ১৬ জনই কলকাতার বাসিন্দা। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭০।

শুক্রবারের বুলেটিন অনুযায়ী, একদিনে সুস্থ হয়েছেন রাজ্যের ২ হাজার ৯৪৪ জন। এদের মধ্যে ৪৯২ জন কলকাতার। উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২লক্ষ ৩১ হাজার ৬৯৯ জন। একদিনে ৪৩ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সারা রাজ্যে মোট ৩৩ লক্ষ  ১৪ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের ৫৮২টি কোয়ারেন্টাইন সেন্টারে ২হাজার ৪৪৪ জন আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৯ হাজার ২১৩ জন।

আরও পড়ুন:এই সরকার ফোড়েদের সরকার, হলদিয়ার জনসভা থেকে তোপ দিলীপের

 

Related articles

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা...

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে...

তৃণমূল ২৩০-এর বেশি: ভার্চুয়াল বৈঠকে শেষ সাত দিন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের

নির্বাচনের মাত্র সাতদিন আগে নির্বাচন কমিশন থেকে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যখন সব দিক থেকে চেপে...