Tuesday, March 31, 2026

অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু সন্তানের, ‌অপমানে আত্মঘাতী চিকিৎসক বাবা

Date:

Share post:

নিজেই মেয়ের অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচার চলাকালীন মৃত্যু হয় মেয়ের। সেই শোক সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন কেরলের চিকিৎসক অনুপ কৃষ্ণ। অভিযোগ, শুধু শোকই নয়, মেয়ের মৃত্যুর জন্য তাঁকে হেনস্থা করা হয়।

গত ২৩ সেপ্টেম্বর ওই চিকিৎসকের ৭ বছরের মেয়ের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় মৃত্যু হয়। মেয়ের অস্ত্রোপচার করছিলেন চিকিৎসক নিজেই। এরপর সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা হয় অনুপ কৃষ্ণাকে। সোশ্যাল মিডিয়ায় বলা হয়, তিনি নিজেই তাঁর মেয়েকে মেরে ফেলেছেন। এরপরই কোল্লাম জেলার বাসিন্দা বছর ৩৫-এর চিকিৎসক চরম সিদ্ধান্ত নেন।

মৃত চিকিৎক অনুপ কৃষ্ণা অর্থো কেয়ার বলে একটি হাসপাতাল চালাতেন। ৭ বছরের মেয়ে তাঁরই হাসপাতালে ভর্তি হয়েছিল, হাঁটুর অস্ত্রোপচারের জন্য। কিন্তু অস্ত্রোপচারের সময়, তাঁর মেয়ে হৃদরোগে আক্রান্ত হয়। অন্য হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর চিকিৎসকের দিকে আঙুল তোলে পরিবার থেকে স্থানীয়রা। কোল্লাম পূর্ব পুলিশ স্টেশনে অনুপের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কাদাপ্পাকাড়াতে নিজের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বাথরুমের দেওয়ালে ‘সরি’ লিখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই মেয়ের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় কোল্লাম জেলার কিলিকোল্লুর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এর সঙ্গে মেয়ের মৃত্যুর যোগ আছে কি না তা তার তদন্ত করছে পুলিশ। তাঁকে কোনও হুমকি দেওয়া হয়েছিল কি না বা কেউ তাঁকে হেনস্থা করেছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:দক্ষিণ ভারতে সক্রিয় আইএস জঙ্গি গোষ্ঠী, চার্জশিট পেশ করে সতর্ক করল এনআইএ

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...