Tuesday, June 23, 2026

কোভিডে গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়। এবার করোনা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেই প্রসঙ্গেই গোষ্ঠী সংক্রমণের কথা বললেন মমতা। হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ-খুনের প্রতিবাদে শনিবার মিছিল ও সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, যিনি তাঁকে বাড়িতে চা দেন, তিনিও আক্রান্ত হয়ে গিয়েছেন। “বাড়ি গিয়ে দেখি চা দেওয়ার কেউ নেই।” তিনি জানান, তাঁর অফিসে যে ছেলেটি ফোন ধরেন, তিনিও কোভিড আক্রান্ত। তাঁদের সবাইকে অতিমারি পরিস্থিতিতে এক জায়গাতেই রাখা হয়েছিল। তাঁরা বাইরে বেরতেন না। তা সত্বেও তাঁরা আক্রান্ত হওয়ায় ঘটনাটিকে গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে রাজ্যবাসীকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।

তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তিন বিধায়কের মৃত্যুও হয়েছে। অনেক সরকারি আধিকারিক, পুলিশকর্মীও কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এদিনের সভায় থেকে সেই কোভিড যোদ্ধাদের স্মরণ করেন মমতা।

আরও পড়ুন- আসনরফা শেষ, বিহারে বিরোধী জোটের নেতৃত্বে লালুপুত্র তেজস্বী

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...