Wednesday, May 13, 2026

যীশুর নিউ লুকে মুগ্ধ টলিউড, ছবি ভাইরাল

Date:

Share post:

ক্যারিয়ারে নিজেকে বারবার ভেঙেছেন-গড়েছেন। তবে নিউ লুকে যখন সোশ্যাল মিডিয়ায় অবতীর্ণ হলেন, তখন সে ছবি ভাইরাল হতে সময় নিল না। কার কথা বলা হচ্ছে? টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। যিনি বর্তমানে বলিউডেও প্রচুর কাজ করছেন। জীবনের পথ বিশেষ করে কেরিয়ার খুব একটা মসৃণ ছিল না তাঁর। দীর্ঘদিন ধরে নিজের জায়গার জন্য লড়াই করেছেন তিনি। সব ধরনের চরিত্র নিজের মতো ছাপ রেখেছেন বহুবার। কিন্তু এবার একেবারে হ্যান্ডসাম হাঙ্ক অবতার। জিমে মিরর এফেক্টে তুলেছেন সেলফি। সাদাকালো সেই ছবিতে পেশীবহুল যীশুকে দেখে তাঁর ফ্যান-ফলোয়াররা তো মুগ্ধ বটেই, প্রশংসা করেছেন বুম্বাদা থেকে অঙ্কুশ, বিক্রম, রুদ্রনীল, ঋতব্রতরা।

আরও পড়ুন- একদিনে ‘ডবল ধামাকা’, রিলায়েন্সে বিনিয়োগ দুই বিদেশি সংস্থার

অঙ্কুশ হাজরা মন্তব্য করেছেন, “বেবি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে”। তবে এখানেই শেষ নয়। তাঁকে দেখে আগুনের ইমোজি পাঠিয়েছেন শ্রাবন্তী। অন্যান্য অভিনেত্রীরাও যীশুর নিউ লুকে মুগ্ধ। যদিও যীশু নিজে লিখেছেন, থামা যাবে না। আজ থেকে নয়, দীর্ঘদিন ধরেই ওয়াকআউট করেন তিনি। এবার সেটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে নিয়ে এলেন।

অঙ্কুশ থেকে প্রসেনজিৎ, দেব, বিক্রম, অর্জুন- টলিউডের অনেক তারকাই নিজেদের শরীরচর্চার ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এতদিন সে রাস্তায় হাটেননি যীশু। কিন্তু প্রথম ছবি দিয়েই নেটিজেনদের মাথা ঘুরিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন- আসনরফা শেষ, বিহারে বিরোধী জোটের নেতৃত্বে লালুপুত্র তেজস্বী

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...