Friday, April 3, 2026

হাথরাসে নির্যাতিতার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বললেন ডিজিপি, অতিরিক্ত মুখ্যসচিব

Date:

Share post:

হাথরাস কাণ্ডে কংগ্রেস সহ বিরোধী দলগুলির লাগাতার বিক্ষোভ ও দেশজোড়া নাগরিক চাপের মুখে পিছু হটল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। গতকাল হাথরাসের পুলিশ সুপার সহ পাঁচ পুলিশ কর্মীকে সাসপেন্ড করার পর আজ দুপুরে মৃতা কিশোরীর বাড়ি গেলেন উত্তরপ্রদেশের ডিজিপি এইচ সি অবস্থি ও অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্থি। তাঁরা দীর্ঘক্ষণ কথা বলেন ওই দলিত পরিবারের সঙ্গে। দুই প্রসাসনিক শীর্ষ কর্তার আগমন উপলক্ষ্যে পুলিশে পুলিশে ছয়লাপ ছিল গোটা এলাকা। ওই পরিবারের দাবি ছিল তাঁরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে গোপনে কোনও কথা বলবেন না। যা কথা, সবই হতে হবে মিডিয়ার সামনে। পরিবারের এই দাবি মেনে নেয় যোগী প্রশাসন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধি ও ক্যামেরার সামনে দুই শীর্ষ কর্তা পরিবারের অভাব- অভিযোগ শোনেন এবং নোটবুকে তা লিখে নেন। নির্যাতিতার মা, বাবা ও দুই ভাই গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুন-হাথরাসের জেলাশাসকের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন নিহত নির্যাতিতার পরিবার

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...