Saturday, April 4, 2026

কোভিড রুখতে মানবদেহে ব্যবহার হবে অ্যান্টিসেরাম! জানাচ্ছে আইসিএমআর

Date:

Share post:

করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে এগিয়ে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক ‘কোভিশিল্ড’। চলছে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল’। ভারত বায়োটেক, ক্যাডিলা এবং সেরাম ইনস্টিটিউটের তিনটি ভ্যাকসিনের পরীক্ষার দিকেই অধীর আগ্রহে তাকিয়ে দেশবাসী। এরইমধ্যে আইসিএমআর-এর একটি তথ্য চমকে দিচ্ছে। কোভিড- কে নির্মূল করতে অ্যান্টিসেরাম ব্যবহার করা হবে? যেমন টিটেনাস মানুষের দেহে প্রবেশ করিয়ে প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি করা হয়। আথবা সাপে কামড়ানো রোগীকে ‘অ্যান্টিস্নেক ভেনম’ দেওয়া হয়।

আইসিএমআর জানাচ্ছে, আগে থেকে তৈরি করা করোনাভাইরাসের প্রতিষেধক আক্রান্ত মানবদেহে প্রবেশ করিয়ে রোগকে প্রতিহত করার কথা। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী, পরিস্রুত অ্যান্টিসেরাম যদি কোভিড আক্রান্তের শরীরে প্রবেশ করানো যায় তবে ভাইরাসের বিরুদ্ধে সহজেই লড়তে পারে মানবদেহ। মানব শরীরে যে অ্যান্টিবডি থাকে তা আরও বেশি শক্তিশালী হয় ‌। যা অনেকটা প্লাজমা থেরাপির মতো। কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই ধরনের প্রতিষেধক তৈরি করতে অনুমতি দিয়েছে।

আরও পড়ুন- হাথরাস, গোয়ার প্রভাব কি এবার বিহারের ভোটব্যাঙ্কে? চিন্তায় নীতিশ কুমার

তবে এই প্রতিষেধক তৈরি গবেষণার ফল কী হবে তা জানতে বেশ কিছুটা সময় লাগবে। শুরু হয়ে গিয়েছে উৎপাদনও। ঠিক যেভাবে জলাতঙ্ক, হেপাটাইটিস বি অথবা টিটেনাস, বা ডিপথেরিয়ার ভ্যাকসিন তৈরি হয়। একই পদ্ধতি অবলম্বন মেনে তৈরি হতে চলেছে করোনাভাইরাসের ভ্যাকসিন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...