Wednesday, June 3, 2026

বারাকপুরে শ্যুটআউট: মৃত বিজেপি নেতা মণীশ শুক্ল

Date:

Share post:

টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত বিজেপি নেতা মণীশ শুক্ল। রবিবার রাতে, বিজেপির দলীয় কার্যালয়ের সামনে তাঁকে খুব কাছ থেকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালায় বলে অভিযোগ বিজেপির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর শরীরে মোট চার থেকে পাঁচটি গুলি লাগে বলে হাসপাতাল সূত্রে খবর।

এই হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

বারাকপুরের রাজনীতিতে মণীশ শুক্ল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। অর্জুন বিজেপি-র সাংসদ হওয়ার পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মণীশও। বিজেপির অভিযোগ, তৃণমূলে থাকার সময়ে যাঁরা মণীশ শুক্লর বিরোধী ছিল, তারই শার্প শ্যুটার পাঠিয়ে তাঁকে গুলি করেছে। যদিও এটাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলেই দাবি তৃণমূলের জেলা নেতৃত্বের।

আরও পড়ুন- কোভিড রুখতে মানবদেহে ব্যবহার হবে অ্যান্টিসেরাম! জানাচ্ছে আইসিএমআর

রবিবার রাতে শুট আউটের ঘটনায় উত্তপ্ত টিটাগড় এলাকা। বিটি রোড অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কমব্যাট ফোর্স নামানো হয়েছে। দলীয় কর্মীর খুনের প্রতিবাদে সোমবার 12 ঘণ্টা বারাকপুর বনধের ডাক দিয়েছে বিজেপি

Related articles

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...