Monday, March 30, 2026

তৃণমূল নেতাদের বেনজির আক্রমণ করে ৮ই নবান্ন নাড়িয়ে দেওয়ার হুমকি অর্জুন-সৌমিত্রর

Date:

Share post:

তৃণমূল নেতা-মন্ত্রীদের বেনজির ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতারা। একইসঙ্গে আগামী ৮ অক্টোবর রাজ্য সরকারের সদর দফতর নবান্নের ভিত নড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তাঁরা। আজ, রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক দলীয় কর্মসূচি ও রক্তদান শিবির থেকে বিজেপি সাংসদ অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, “৮ তারিখ সর্বশক্তি দিয়ে নবান্ন অভিযান করবে বিজেপি। চ্যালেঞ্জ করে বলছি, কোনও বাধা মানবো না আমরা। গেরিলা কায়দায় হবে এই অভিযান হবে। নবান্ন নড়ে যাবে। দেখি কে আটকায়।”

অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদ তথা বঙ্গ বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সুর চড়িয়ে বলেন,”খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রিকশাওয়ালা। ও আবার রাজ্যপালকে কী বলবে? ওর কোনও যোগ্যতা নেই। কোনওভাবেই নবান্ন অভিযান আটকাতে পারবে না।”

এই অনুষ্ঠান থেকেই বিজেপির আরেক যুব নেতা কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০২১ সালে তৃণমূল নেতারা টয়লেটে যেতে ভয় পাবে। ওরা যা অত্যাচার করছে, তার তিনগুণ অত্যাচার ফিরিয়ে দেবো আমরা।”

উল্লেখ্য, রাজ্যে আইন-শৃঙ্খলা অবনতি-সহ একাধিক ইস্যুতে আগামী ৮ অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুবমোর্চা। পুজোর আগে যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল উত্তেজনা তৈরি হতে চলেছে। প্রশাসন বিজেপির এই নবান্ন অভিযান কখনই সফল হতে দেবে না। অন্যদিকে, গেরুয়া শিবির এই কর্মসূচি নিয়ে সুর সপ্তমে চড়িয়েছে।

আরও পড়ুন-দিলীপের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে কেন্দ্র করে সাতসকালে তুমুল উত্তেজনা তমলুকে

Related articles

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...