Friday, April 3, 2026

হাথরাসে ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ, অভিযোগ, মদত শাসকদলের

Date:

Share post:

‘স্পনসর্ড-বিক্ষোভ’ ?

এমন ছবি ভারতবর্ষ আগে দেখেনি৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকারের সৌজন্যে এবার তাও দেখা গেলো৷ ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ দেখলো গোটা দেশ।

হাথরাস-কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল৷ দলিত এক তরুণীর দুর্ভাগ্যজনক পরিনতির প্রতিবাদে দেশজুড়ে চলছে প্রতিবাদ৷ সেই সময়, ওই নির্যাতিতার গ্রামের কাছেই চার উচ্চবর্ণের ধর্ষকের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন ঠাকুর সম্প্রদায়ের। স্থানীয় মানুষের অভিযোগ, উত্তর প্রদেশের শাসক দলের মদতে এই বিক্ষোভ হয়েছে৷ চার ধর্ষকের “ন্যায় বিচার” চেয়ে এই বিক্ষোভ বর্তমান বিজেপি-শাসিত উত্তর প্রদেশের প্রকৃত চিত্রই তুলে ধরেছে বলে মতপ্রকাশ করেছে রাজনৈতিক মহল৷ ধর্ষকদের সমর্থনে বিক্ষোভকারীদের দাবি,”ঠাকুর সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ নেই, তাও তাঁদের আটকে রাখা হয়েছে।”
আর এক বিক্ষোভকারী বলেছেন, “এই নিয়ে আলোচনার জন্য মহাপঞ্চায়েত ডাকা হোক৷ মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের উল্লেখ নেই। ঠাকুরদের অকারণ টার্গেট করা হচ্ছে৷ ” গণধর্ষণে অভিযুক্তদের সমর্থনে এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন হাথরাস সংলগ্ন গ্রামের বাসিন্দারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলতে দেওয়ার পর তা সরিয়ে দেয় পুলিশ ৷

গণধর্ষণ ও দলিত তরুণীর মৃত্যুর ঘটনার পর প্রথমে জেদ দেখালেও পরে দেশজুড়ে প্রতিবাদের চাপে ওই রাজ্যের সরকার হাথরাস-কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিয়েছে৷

আরও পড়ুন-নিহত নির্যাতিতার ভিডিও পোস্ট করেও বিজেপির আইটি সেল প্রধান ‘আইনের ঊর্ধ্বে’!

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...