Monday, April 6, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, সোমবারও বৃষ্টি কলকাতা সহ ২ বঙ্গে

Date:

Share post:

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। আগামী ২৪ ঘণ্টায়, মেঘলা থাকবে আকাশ। দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ⁷বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সাগরে গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শনিবার থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামী ৫ দিন অর্থাৎ ৯ তারিখ পর্যন্ত দুই-২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, মুশির্দাবাদে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলে নিম্নচাপটি অবস্থান করছে। তার জেরে আগামী কয়েকদিন ওড়িশায় ঝেঁপে বৃষ্টি চলবে। এ রাজ্যে নিম্নচাপের তেমন প্রভাব না পড়লেও, কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মৎসজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন : নির্ধারিত সময়ের ১৩ ঘণ্টা আগে খুলছে শিয়ালদহ উড়ালপুল

এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...