Friday, April 3, 2026

যোগী রাজ্যের পর এবার সামনে এলো বিজেপি শাসিত গুজরাতে জোড়া ধর্ষণের ঘটনা

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসকাণ্ডের কলঙ্কিত অধ্যায় এখনও টাটকা। যা নিয়ে গোটা দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। দিল্লিতে নির্ভয়াকাণ্ডের পর ফের এমন একটি ঘটনা নিয়ে তোলপাড় দেশ। তোলপাড় রাজনীতি। চাপে পড়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিবিআই তদন্তের সুপারিশ করেছেন।

হাথরাসকাণ্ডের ছায়া এবার বিজেপি শাসিত আরেক রাজ্যে। এবার জোড়া ধর্ষণের ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে। সেখানে একটি নয়, একইসঙ্গে দু’টি ধর্ষণের ঘটনা সামনে এলো। প্রথম ঘটনাটি ঘটেছে গুজরাতের জামনগর জেলায়। গতকাল, রবিবার ডিএসপি (গ্রামীণ) এ পি জাদেজা জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর জামনগরের মহাদেবনগর এলাকায় ১৫ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দ্বিতীয় ধর্ষণের ঘটনাটি ঘটে মহিসাগর জেলার সন্তরামপুরের। সেখানে ৩৫ বছরের এক মহিলাকে ভয় দেখিয়ে একনাগাড়ে ১৫ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযোগ, শুরুতে অভিযোগ পেলেও গুরুত্ব দেয়নি পুলিশ। কিন্তু উত্তর প্রদেশের হাথরাসকাণ্ডের পর নড়েচড়ে বসে গুজরাত পুলিশ এবং গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

আরও পড়ুন:ফের ধর্ষণ উত্তরপ্রদেশে, প্রয়াগরাজের বিজেপি নেতা হেফাজতে

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...