Wednesday, June 24, 2026

ভগ্ন শরীর, ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্তের ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরা

Date:

Share post:

মাস দুয়ের আগে ক্যান্সার ধরা পড়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। এই খবর সামনে আসার পর থেকেই চিন্তিত অভিনেতার পরিবার থেকে অনুরাগীরা। বলিউড অভিনেতার শীর্ণকায় দেহের সাম্প্রতিক ছবি দেখে নতুন করে চিন্তা বাড়ল তাঁর অনুরাগীদের।

ছবিতে অসুস্থতার ছাপ স্পষ্ট। চোখ-মুখে তাঁর ক্লান্তি। মুখে হাসিও নেই। ছবিতে দেখা গিয়েছে, নীল টি-শার্ট, ব্লু ডেনিম পরে দাঁড়িয়ে সঞ্জয় দত্ত। চুল একদম ছোট ছোট করে ছাঁটা। অনুমান করা হচ্ছে, ছবিটি কোনও হাসপাতালের ভিতরে তোলা। তাঁর পাশে দাঁড়িয়ে সাদা অ‌্যাপ্রন, হাতে গ্লাভস পরা এক তরুণী।  সম্ভবত তিনি স্বাস্থ্যকর্মী এবং অভিনেতার অনুরাগী। তাঁর আবদার মেটাতেই ছবি তুলেছেন ‘সঞ্জু বাবা’।

উল্লেখ্য, গত অগাস্টে ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। অভিনেতা নিজেই জানান, চিকিত্‍সার জন্যে তিনি কিছুদিনের ব্রেক নেবেন অভিনয় থেকে। প্রথমবার কেমো নিয়ে দুবাই গিয়েছিলেন স্ত্রী মান্যতার সঙ্গে। মুম্বই ফিরে ফের দ্বিতীয়বার কেমো নিয়েছেন। কিম্তু সঞ্জয় দত্তের এই ছবি নতুন করে চিন্তা বাড়িয়েছে তাঁর অনুরাগীদের।

আরও পড়ুন:নতুন ফরেনসিক দল গঠন করা হোক, CBI-এর কাছে আর্জি সুশান্তের পরিবারের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...