Tuesday, June 23, 2026

পুজোর মুখে একধাক্কায় অনেকটাই সস্তা হল সোনা, দাম কমল রুপোরও

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে ফের কমল সোনার দাম। শেষ সেশনে বড়সড় লাফের পর ফের একবার কমল সোনার দাম। মঙ্গলবার এমসিএক্স সূচকে ০.৯ শতাংশ পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫০, ১৩০ টাকা। আর সূচকে ০.৪ শতাংশ পতনের ফলে রুপোর দাম প্রতি কেজি হল ৬০,৫৬৫ টাকা। একটা সময় রুপোর দাম যখন প্রায় ৮০ হাজারের কাছে ছিল, তখনকার তুলনায় এদিন রুপোর দাম অনেকটাই পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ৫০ হাজার টাকার নীচে নেমে আসতে পারে সোনার মূল্য। সে ক্ষেত্রে এর সহায়ক মূল্য কমে দাঁড়াতে পারে ৪৯ হাজার ৮০০ টাকার কাছাকাছি। তবে বাজার ভালো থাকলে, ফের দাম বাড়তে পারে, এমনটাই ধারণা তাদের।

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম কিছু কমার কারণে এ দিন সোনার দামে উত্থান দেখা দিয়েছে। এদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৯, ৩৮০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২, ২৯০ টাকা রয়েছে। চেন্নাইতে এদিন ২২ ক্যারেট সোনার দাম ৪৮,০২০ টাকা ও ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৩৮০ টাকা হয়েছে। মুম্বইতে ২২ ক্যারেট সোনার দাম ৪৮, ৯৮০ টাকা ও ২৪ ক্যারেটে ৪৯,৯৮০ টাকা রয়েছে। দিল্লিতে ২২ ক্যারেটের দাম ৪৮,৯০০ টাকা, ২৪ ক্যারেটের দাম ৫৩,৩৫০ টাকা।

আরও পড়ুন : ১৩৫ কোটির দেশে কত মানুষ পেতে পারেন ভাইরাসের টিকা? জানাচ্ছেন হর্ষ বর্ধন

বর্তমানে বিশ্ব বাজারের ক্রমাগত সোনার দামের উত্থান পতনের মাঝে সোনার দাম ভারতের বাজারে অনেকটাই কমতির দিকে। উল্লেখ্য, গত ৭ অগস্ট রেকর্ড সৃষ্টি করে ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৫৬,২০০ টাকায়। ১০ গ্রামের হিসেবে বর্তমানে সোনার দাম ৬০০০ টাকা কমেছে।

তবে সোনার দাম কমলেও, এখনই বাড়ির জন্য সোনা কেনা অথবা সোনাতে বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা আশার কথা শোনাচ্ছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সোনার প্রকৃত দর বিচার করতে গেলে ডলার প্রতি টাকার মূল্যকেও নজরে রাখতে হবে। তাই সোনার দামের পতন অব্যাহত থাকলেও এই পরিস্থিতি কতদিন চলবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নন কেউই।

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...