Saturday, April 4, 2026

করোনা আক্রান্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া, ভর্তি বেসরকারি হাসপাতালে

Date:

Share post:

ফের বি-টাউনে করোনার থাবা। আক্রান্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া। জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, এখন তিনি অনেকটাই সুস্থ।

সূত্রের খবর, দিন কয়েক আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তামান্না। সেখানে কিছুদিন শ্যুটিং করার পর, তাঁর করোনার উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করালে জানা যায়, তিনি করোনা পজিটিভ।

আরও পড়ুন : ফের ধর্ষণ উত্তরপ্রদেশে, প্রয়াগরাজের বিজেপি নেতা হেফাজতে

প্রসঙ্গত মাত্র এক মাস আগেই, তামান্নার বাবা এবং মা দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁর নিজের রিপোর্ট নেগেটিভ আসে। সে কথা নিজেই টুইটে জানিয়েছিলেন তিনি। টুইটে তিনি লেখেন, ”আমার বাবা-মায়ের কোভিড ১৯ এর উপসর্গ দেখা দিয়েছিল, তাই পরীক্ষা করানো হয়। বাবা-মায়ের পজেটিভ আসে, তবে আমার নেগেটিভ।” তাঁর বাবা মা আপাতত সুস্থ আছেন।

প্রসঙ্গত, কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন জেনেলিয়া ডি’ সুজা, মালাইকা অরোরা এবং অর্জুন কপূরও। আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা, অভিষেক এবং আরাধ্যাও। তবে তাঁরা সকলেই বর্তমানে সুস্থ।

তামান্নার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর সহকর্মী থেকে অনুরাগী সকলেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...